এমবাপে যাদুতে বিশ্বকাপের নকআউটে ফ্রান্স

২৭ নভেম্বর ২০২২, ১২:০১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
এমবাপে

এমবাপে © সংগৃহীত

২০০২, ২০১০, ২০১৪, ২০১৮ শেষে এবার ২০২২ বিশ্বকাপেও প্রথম রাউন্ডেই বিদায় নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? এমন একটা প্রশ্ন শেষ কিছু দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স যে একের পর এক চোটের মুখে পড়েই যাচ্ছিল কেবল! তবে যে দলে একজন কিলিয়ান এমবাপে আছেন, সে দলের শঙ্কা কীসের? তার জোড়া গোলেই ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স, কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে কেটে ফেলেছে শেষ ষোলোর টিকিটও।

দুই দলই একের অধিক পরিবর্তন নিয়ে দল সাজায়। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে ফ্রান্স। গ্রিজম্যানের ফ্রি কিক থেকে বল পেয়ে ডেম্বেলের বাড়ানো বলে রাবিও হেড করলে ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল দুর্দান্ত ভঙিমায় সেটি রুখে দেন। ৩৫ মিনিটে কাউন্টার এটাক থেকে ডেনমার্ক গোল করার চেষ্টা করে কিন্তু ফ্রান্সের দুর্দান্ত ডিফেন্সের কাছে সেটি পরাস্ত হয়ে যায়।

৪১ মিনিটে আবারো গোলের অন্যতম সহজ সুযোগটি পায় ফ্রান্স ও ডেম্বেলে। চৌয়ামেনির বাড়ানো বলে ডেম্বেলে বল পেলে সেটি দেন এমবাপের উদ্দেশ্যে। কিন্তু এমবাপের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতিতে থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ৬১ মিনিটে ম্যাচে প্রথমবারের মত লিড নেয় ফ্রান্স। থিও হার্নান্দেজের পাস থেকে গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন এমবাপে। বিশ্বকাপে এটি তার ৬ষ্ঠ গোল। এক গোল খেয়েই যেন ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে পড়ে ডেনমার্ক।

৬৮ মিনিটে সমতায় ফেরে ডেনমার্ক। ম্যাচে ফ্রান্সকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেননি বার্সেলোনার ডিফেন্ডার ক্রিস্টেনসেন। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা কি দমে থাকার পাত্র! হলোও তাই। ম্যাচের ৮৬ মিনিটে গ্রিজম্যানের অসাধারণ ক্রসে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে। জোড়া গোল করে বিশ্বকাপে মাত্র ২৩ বছর বয়সে ৭ গোলের মালিক হয়ে যান এই ফরাসি তারকা ফুটবলার। শেষ দিকে আরো গোলের সুযোগ পেলেও ফ্রান্স আর গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয়ে নকআউট রাউন্ড নিশ্চিত করেই মাঠ ছাড়ে ফ্রান্স।

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9