ব্রাজিলিয়ানরাই চায় নেইমারের পা ভাঙুক: রাফিনহা

২৬ নভেম্বর ২০২২, ১২:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

বিশ্বকাপ ভাগ্য এত খারাপ কেন নেইমারের! ভক্তদের মনে জেগেছে এমন প্রশ্ন। এক ম্যাচ খেলেই ইনজুরিতে পড়লেন এবার। গ্রুপের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না তাকে। শঙ্কা আছে নকআউট পর্বে খেলা নিয়েও। অথচ নেইমারকে নিয়ে মজায় মেতেছে ব্রাজিলিয়নরাই! 

এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না নেইমার-সতীর্থ রাফিনহা। সমালোচকদের উদ্দেশে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন ২৫ বছর বয়সী এই উইঙ্গার। সতীর্থকে নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে রাফিনহা ধুয়ে দিয়েছেন নিজ দেশের সেসব টক্সিক ফ্যানদের।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা সমর্থকরা মেসিকে গড মনে করে। পর্তুগালের সমর্থকরা রোনালদোকে কিং হিসেবে মান্য করে। আর ব্রাজিলিয়ান সমর্থকরা চায় নেইমারের পা ভাঙুক।’

‘দুঃখজনক! নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল ব্রাজিলে জন্মগ্রহণ করা। এই দেশ তার মতো প্রতিভাকে পাওয়ার যোগ্য নয়।’

প্রসঙ্গত, সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিল ২-০ গোলের জয় দিয়ে হেক্সা-মিশন শুরু করেছে। কিন্তু ওই ম্যাচের শেষদিকে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার।

চোট বেশ গুরুতর। গ্রুপপর্বে সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। শঙ্কা আছে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ারও।

সূত্র: ও গ্লোবো, ইন্ডিয়ান এক্সপ্রেস

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9