ফুটবল বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানায়নি কাতার

২৫ নভেম্বর ২০২২, ০৬:০৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM

© সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ‘আমন্ত্রণ জানানো’ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আয়োজক দেশ কাতার। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে তাকে আমন্ত্রণ করেনি কাতার প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। এর আগে জাকির নায়েককে আমন্ত্রণের বিষয়টি নিয়ে কাতারকে কড়া হুঁশিয়ারি দেওয়ার কথা জানিয়েছিল ভারত।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগেই জানা যায়, টুর্নামেন্ট চলাকালীন সে দেশে ঘুরে ঘুরে ভাষণ দেবেন জাকির নায়েক। তারপরেই শুরু হয়ে যায় বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়ে দেন, ভারতকে না জানিয়েই জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার।

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘জাকির নায়েককে আমন্ত্রণ জানানোর বিষয়ে কাতারের কাছে কড়া বার্তা দিয়েছে ভারত। তারা জানিয়েছে, বিশ্বকাপে বক্তৃতা দেওয়ার জন্য জাকির নায়েককে ডাকা হয়নি। বিশ্বকাপের সঙ্গে জাকির নায়েকের কোনও যোগ নেই।’

বেশ কিছুদিন আগে জাকির নায়েকের একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন, ফুটবল খেলা আসলে হারাম। এমন মন্তব্যের পরেও কী করে তাকে বিশ্বকাপের সময়ে আমন্ত্রণ জানানো হল, তা নিয়েই শুরু হয় বিতর্ক।

গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের চোখে জাকির নায়েক একজন অপরাধী। ইতোমধ্যেই মালয়েশিয়ার কাছে জাকির নায়েককে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছে।’ তাকে ভারতীয় দণ্ডবিধি অনুসারে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৬ সালে ভারত থেকে পালিয়ে যান জাকির নায়েক। তারপর থেকে তিনি মালয়েশিয়ায় থাকছেন।

ট্যাগ: ফুটবল
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081