‘ব্রাজিল দারুণ দল কিন্তু আমরা ভয় পাই না’

২৪ নভেম্বর ২০২২, ১১:৫৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
সার্ভিয়া কোচ

সার্ভিয়া কোচ © সংগৃহীত

বিশ্ব ফুটবলের পরাশক্তি বলা হয় ব্রাজিলকে। বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আছে রেকর্ড সর্বোচ্চ ৫টি ট্রফি। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাছাইয়ে অপরাজিত থেকে কাতারের টিকেট পাওয়া ইউরোপের দল সার্বিয়া। ম্যাচের আগে তিতের দলের জন্য এক ধরনের প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি বলছেন, ব্রাজিল দারুণ দল কিন্তু আমরা ভয় পাই না কাউকেই। 

দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

সংবাদ সম্মেলনে সার্বিয়া কোচ বলেন, ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০তে; আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না। 

ব্রাজিলকে অবশ্য বিশ্বকাপের দাবিদারদের একজন মানছেন তিনি, ব্রাজিল ব্যক্তিগত ও দলগতভাবে দারুণ দল। তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই ও নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই। 

আরও পড়ুন: আর্জেন্টিনা-জার্মানি চিন্তা বাড়িয়ে দিয়েছে ব্রাজিলের সমর্থকদের

এবারের বিশ্বকাপে ব্রাজিল এসেছে বেশ শক্তিশালী দল নিয়ে। বিশেষত আক্রমণে দারুণ সব ফুটবলার আছে তাদের। পিএসজি তারকা নেইমারের সঙ্গে আছেন মোট ৯জন ফরোয়ার্ড। 

এ নিয়ে নিজের সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতাই করলেন সার্ভিয়া কোচ, ‘সার্বিয়ার সঙ্গে চার স্ট্রাইকার খেলবে ব্রাজিলের? তাহলে আমরা শেষ...কিন্তু ডিফেন্সে কি কেউ খেলবে?

উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। ম্যাচটিতে ২-০ গোলে জেতে তিতের ব্রাজিল। বিশ্বকাপ ছাড়া আর একবারই একে অন্যের বিপক্ষে খেলেছে এই দুই দল। ২০১৪ সালের সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9