‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ AM
বক্তব্য দিচ্ছিলেন মৃত্যুবরণ করা সাইফুল ইসলাম খোকন

বক্তব্য দিচ্ছিলেন মৃত্যুবরণ করা সাইফুল ইসলাম খোকন © সংগৃহীত

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমর্থকদের সামনে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই চিরতরে বিদায় নিলেন তিনি।

সোমবার দিনভর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর শুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শোডাউন ও গণসংযোগে ব্যস্ত সময় কাটান খোকন। নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি মাঠে নিজের অবস্থান জানান দেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক এই সহসভাপতি। পরে শালিখা গ্রামের অলিগলিতে হেঁটে ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন। 

সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত এক পথসভায় খোকন বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব (স্থানীয় সংসদ-সদস্য) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকেই প্রার্থী ঘোষণা করবেন।’

দিনভর প্রচারণা শেষে রাতে বাড়ি ফিরলে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাকে ইলিয়টগঞ্জ বাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9