বিপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড, তারকারা কে কোন দলে

২৪ নভেম্বর ২০২২, ০৯:৫২ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
বিপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

বিপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের একমাত্র আসর। বিপিএলের নবম আসরের ড্রাফটে প্রথম ধাপেই দল পেয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। এ ছাড়া দল পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ন্যূনতম ১০ জন করে দেশি খেলোয়াড় নিয়েছে প্রতিটি দল। বিদেশি খেলোয়াড় নেয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি এবার।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ড্রাফট থেকে বাকি ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গুছিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। 

প্রতিযোগিতাটির নবম আসরকে সামনে রেখে সাত দল তাদের স্কোয়াড সাজিয়েছে। আগেই সরাসরি চুক্তিতে কয়েকজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিগুলো। এবার প্লেয়ার্স ড্রাফট থেকে স্কোয়াড চূড়ান্ত করল দলগুলো।

চলুন একনজরে দেখে নিই বিপিএলের ৭ দলের স্কোয়াড-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তি- মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান), জশুয়া কব (ইংল্যান্ড), ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ) 

ড্রাফট- লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়াল্টন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন

ঢাকা ডমিনেটর্স

সরাসরি চুক্তি- তাসকিন আহমেদ, চামিকা করুনারাত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)

ড্রাফট- মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালী, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, উসমান ঘানি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), দেলোয়ার হোসেন  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

সরাসরি চুক্তি- আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), আশান প্রিয়াঞ্জন (শ্রীলঙ্কা)

ড্রাফট- মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও’ডাউড (নেদারল্যান্ডস), উন্মুক্ত চাঁদ (যুক্তরাষ্ট্র), তাইজুল ইসলাম, আবু জায়েদ, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার 

আরও পড়ুন: আজ মাঠে নামবেন নেইমার-রোনালদো-সুয়ারেজরা

ফরচুন বরিশাল 

সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), নাবিন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুসল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান)

ড্রাফট- মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি- তামিম ইকবাল, আজম খান (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আভিশকা ফার্নান্দো (শ্রীলঙ্কা), নাসিম শাহ (পাকিস্তান)

ড্রাফট- মোহাম্মদ সাইফ উদ্দিন, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন মেকেরিন (নেদারল্যান্ডস), শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয় 

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি- নুরুল হাসান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)

ড্রাফট- শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি- মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)

ড্রাফট- মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, তানজিম হাসান সাকিব 

উল্লেখ্য, এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081