সাবেক ম্যানইউ তারকা রোনালদো দুই ম্যাচ নিষিদ্ধ

২৪ নভেম্বর ২০২২, ০৮:৩৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো

দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো © ফাইল ছবি

এক সমর্থকের ফোন ভেঙে ফেলায় শাস্তি পেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫০ হাজার ডলার জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গত মৌসুমে এভারটনের বিপক্ষে ম্যাচে এ কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দুই পক্ষের সম্মতিতে মঙ্গলবার চুক্তি বাতিল করেন রোনালদো। পরদিনই নিষেধাজ্ঞার খবর পেলেন তিনি। ভবিষ্যতের ব্যাপারে তাকে সতর্কও করে দিয়েছে এফএ। এ শাস্তি মেনে নিয়েছেন রোনালদো।

আরো পড়ুন: স্টেডিয়াম পরিষ্কার জাপান সমর্থকদের, মন জয় নেটিজেনদের

এক বিবৃতিতে এফএ বলেছে, এফএ’র নিয়মের ই-৩ ভঙ্গ করায় রোনালদোকে নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ওই আচরণ ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন তিনি।

রোনালদোর নিষেধাজ্ঞা প্রয়োগ হবে তার যোগ দেওয়া যেকোনো নতুন দলে। ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে গেলেও এ শাস্তি ভোগ করতে হবে। ঘটনার পরই অনুতপ্ত হওয়ার কথা জানালেও শাস্তি ভোগ করতে হচ্ছে তাকে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬