গোল উৎসবে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

২১ নভেম্বর ২০২২, ০৯:০৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়েছে শক্তিশালী ইংল্যান্ড।  সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে শুরু হয় দিনের প্রথম ম্যাচ।

খাতা-কলমে দুই দলের মধ্যে পার্থক্য বিস্তর। ম্যাচের পুরো সময় জুড়ে ইরানের রক্ষণকে ব্যস্ত রেখে দারুন জয় তুলে নিয়েছে ব্রিটিশরা। আক্রমণাত্বক ফুটবল খেলে প্রথমার্ধেই পর পর তিনবার ইরানের জালে বল জড়িয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা চালিয়ে যায় ইংল্যান্ড। হ্যারিকেনদের আক্রমণ ঠেকানোই যেন ছিল ইরানের লক্ষ্য। তবে ইরানের জমাট বাধা রক্ষণ ভেদ করতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: পদ বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: জয়

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম। এরপর যেন একেবারেই খেই হারিয়ে ফেলে ইরানের ডিফেন্ডাররা।  ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো শাকা এবং ৪৫তম মিনিটে তৃতীয় গোল করেন রাহিম স্টার্লিং।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা অব্যাহত ছিল ইংল্যান্ডের। তবে ইরানও কোনঠাসা অবস্থা থেকে একটু উঠে খেলার চেষ্টা করেছে। ম্যাচের ৬২ মিনিটে ৪-০ করেছিল ইংল্যান্ড। নিজের দ্বিতীয় গোলটি দারুণ দক্ষতায় করেছেন বুকায়ো সাকা। ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান ১-৪ করতে পেরেছিল ইরান।

৭২ মিনিটে পঞ্চম গোল বের করে নেয় ইংল্যান্ড। বদলি মার্কাস রাসফোর্ড বক্সের ডান দিকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে যে প্লেসিং শট নেন তা গোলরক্ষকের পায়ের ফাঁক গলিয়ে জড়িয়ে যায় জালে।

৯০তম মিনিটে ৬ষ্ঠ গোল করেন বদলি খেলোয়াড় জ্যাক গ্রিসিলিস। কলিন উইলসনের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে ইরানের জালে বল জড়ান গ্রিলিস।

৯৭ তম মিনিটে (৯০+৭ ইনজুরি টাইম) আরেকটি গোল পেতে পারতো ইরান। কিন্তু সরদার আজমাউনের শটটি অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন জর্ডান পিকফোর্ড।

তবে নাটকীয়তা তখনও কমেনি। ইরান একটি ফ্রি-কিক পায়। কিন্তু বক্সের মধ্যে ফাউল করে বসেন ইংল্যান্ড খেলোয়াড়রা। যার ফলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইনজুরি সময়ের একেবারে শেষ মিনিটে শট নেন মেহেদী তারেমি এবং দ্বিতীয় গোল করে ইরান।

 

ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9