বাংলাদেশি ভক্তদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করেন নেইমার

১৯ নভেম্বর ২০২২, ০৯:৩৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © সংগৃহীত

খেলাধুলার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন বা উম্মাদনা অকল্পনীয়। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলেই এ উম্মাদনা বেড়ে যায় কয়েক গুণ বেশি। এর জন্য বিশ্ব মিডিয়ার নজরও কেড়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটারের দেশটি। 

ফিফার প্রতিটি আসরেই বাংলাদেশের সমর্থকদের পছন্দের দলের প্রতি সমর্থন ভালোবাসা এবং উম্মাদনা অংশগ্রহণকারী দলগুলোও এখন জানে। যেমনটা জানে ব্রাজিলের প্রাণভোমর নেইমার জুনিয়রও। বাংলাদেশের সমর্থকদের সমর্থন তাকে মুগ্ধ করে। এমনটাই জানিয়েছেন নেইমারের বাংলাদেশি বন্ধু রবিন। 

দেশিও একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ভৈরবের সন্তান ও নেইমারের কাছের বন্ধু রবিন বলেন, ‘আমি যখন নেইমারকে প্রথমে জিজ্ঞাস করেছি তুই কি জানিস বাংলাদেশে তোর কত ফ্যান-ফলোয়ার? তখন নেইমার বলে, ‌‘আমি জানি আমার অনেক ফ্যান আছে বাংলাদেশে।’ রেড সোসিয়াল খুঁজলে দেখা যায় ব্রাজিলের পরই নেইমারের সমর্থক বাংলাদেশের বেশি।’

রবিন আরও বলেন, ও (নেইমার) বাংলাদেশকে খুব পছন্দ করে। বাংলাদেশকে খুব জানেও। 

উল্লেখ্য, নেইমারের প্রচারণার দায়িত্বে থাকা মো. রবিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায়। গাজিরটেক গ্রামের মোল্লাবাড়ির হাজি আব্দুস সাত্তারের (শিশু মিয়া) ছোট ছেলে তিনি। 

রবিন উচ্চ মাধ্যমিক শেষ করে ১৫ বছর আগে পাড়ি দেন ব্রাজিলে। সেখানে তিনি কৃষি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। পরিবারে চার ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রবিন। আন্তর্জাতিকভাবে অনেক দেশে নেইমারের প্রচারের কাজ করেন এই তরুণ।

প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
রাজধানীতে মাদ্রাসা ছাত্র অপহরণ করে মুক্তিপণ আদায়, শিক্ষক গ্…
  • ২০ মে ২০২৬
ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081