টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসির বিশ্বকাপ দলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার

১৪ নভেম্বর ২০২২, ০৩:৫৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
 টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ © সংগৃহীত

মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। স্বপ্ন পূরণ হয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলারের। টুর্নামেন্ট শেষ হলেও বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ১১ জন ক্রিকেটার নিয়ে আইসিসি তৈরি করেছে টুর্নামেন্ট সেরা একাদশ, সঙ্গে অতিরিক্ত একজন খেলোয়াড়কেও রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থাটি। যদিও ঘোষিত সেরা দলে সুযোগ হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।

প্রকাশিত সেই তালিকায় দেখা গিয়েছে ওপেনার হিসেবে রয়েছেন ইংলিশ দুই ক্রিকেটার অ্যালেক্স হেলস এবং জস বাটলার। নাম্বার তিন এবং চারে রয়েছেন ভারতের সময়ের সেরা দুই ক্রিকেটার ভিরাট কোহলি এবং সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে রয়েছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। 

জিম্বাবুয়ের তিন জয়ের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়ে আছেন অলরাউন্ডা সিকান্দার রাজাও। ছয় এবং সাত নম্বরে অবস্থান করছেন সাম্প্রতিক সময়ের দুই সেরা অলরাউন্ডার জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং পাকিস্তানের শাদাব খান। 

এছাড়া পেস বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া এবং পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন: দুই দশকের শিরোপাহীন ব্রাজিলের অপেক্ষা ফুরাবে এবার?

আইসিসির চোখে টুর্নামেন্ট সেরা দল

১। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২১২ রান;গড়: ৪২.৪০; স্ট্রাইক রেট;১৪৭.২২; সর্বোচ্চ: ৮৬*; ফিফটি:২

২।  জস বাটলার (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২২৫ রান;গড়: ৪৫; স্ট্রাইক রেট;১৪৪.২৩; সর্বোচ্চ: ৮০*; ফিফটি:২

৩। বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ; ২৯৬ রান;গড়: ৯৮.৬৬; স্ট্রাইক রেট;১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২*; ফিফটি:৪

৪। সূর্যকুমার যাদব (ভারত): ৬ ম্যাচ; ২৩৯ রান;গড়: ৫৯.৭৫; স্ট্রাইক রেট: ১৮৯.৬৮; সর্বোচ্চ: ৬৮; ফিফটি:৩

৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৫ ম্যাচ; ২০১ রান;গড়: ৪০.২০; স্ট্রাইক রেট;১৫৮.২৬; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ১

৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচ; ২১৯ রান;গড়: ২৭.৩৭; স্ট্রাইক রেট;১৪৭.৯৭; সর্বোচ্চ: ৮২; ফিফটি:১; উইকেট:১০; ইকোনমি:৬.৫০; সেরা বোলিং:৩/১৯

৭। শাদাব খান (পাকিস্তান): ৭ ম্যাচ; ৯৮ রান; গড়: ২৪.৫০; স্ট্রাইক রেট:১৬৮.৯৬; সর্বোচ্চ: ৫২; ফিফটি:১; ১১ উইকেট; ইকোনমি: ৬.৩৪; সেরা বোলিং:৩/২২

৮। স্যাম কারান (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ১৩ উইকেট; ইকোনমি: ৬.৫২; সেরা বোলিং: ৫/১০

৯। এনরিখ নরকীয়া (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৫.৩৭; সেরা বোলিং:৪/১০

১০। মার্ক উড (ইংল্যান্ড): ৪ ম্যাচ; ৯ উইকেট; ইকোনমি: ৭.৭১; সেরা বোলিং:৪/১০

১১। শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ৭ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৬.১৫; সেরা বোলিং: ৪/২২

দ্বাদশ ক্রিকেটার: হার্দিক পান্ডিয়া (ভারত): ৫ ম্যাচ; ১২৮ রান; গড়:২৫.৬০; স্ট্রাইক রেট:১৩১.৯৫; সর্বোচ্চ:৬৩; ফিফটি:১; ৮ উইকেট; ইকোনমি: ৮.১১; সেরা বোলিং:৩/৩০

ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9