এবার বিশ্বকাপ নিয়ে দেশে যাবে মেসি: হিরো আলম

১৩ নভেম্বর ২০২২, ০৪:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
হিরো আলম ও মেসি

হিরো আলম ও মেসি © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। নিজের পছন্দের দলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফুটবল সমর্থকরা। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের মাঝে উন্মাদনাটা যেনো একটু বেশিই চোখে পরার মত। সেই উন্মাদনা আরেকটু বাড়াতে আসছেন মডেল, অভিনেতা ও আলোচিত গায়ক হিরো আলম হিরো আলম। বাড়তি আনন্দের জন্য আর্জেন্টাইন ভক্তদের জন্য গেছেন গানও। তিনি বলেন, সবাই দোয়া করবেন, মেসি এইবার বিশ্বকাপ নিয়ে দেশে যাবে। 

এ বিষয়ে আলম বলেন, ফুটবল খেলাটা সবসময় আমার ভালো লাগে। সময় পেলেই আমি ফুটবল খেলা দেখি টিভি অথবা মাঠে। এমনও হয়েছে আমি কোথাও শো করতে যাচ্ছি, রাস্তার পাশে ফুটবল খেলা চলছে- এটা দেখে গাড়ি থামিয়ে খেলা দেখেছি। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। যেদিন আর্জেন্টিনার খেলা থাকে চেষ্টা করি সবকিছু বাদ দিয়ে খেলাটা দেখতে। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার জিতবে। সেই আশায় আমি একটি গান র্নিমাণ করছি।

তিনি আরও বলেন, এর আগে আমি মেসিকে নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছিলাম। সেই গান আর্জেন্টিনার সাপোর্টার তো ভালোভাবে গ্রহণ করছে। তার পাশাপাশি সবাই ভালো বলেছে। গানটি অনলাইন প্লার্টফর্মে ভাইরাল হয়েছে। আশা করছি এই গানটি সবাই ভালোভাবে নিবে। খেলার মধ্যে গানটি আলোচনায় থাকবে। 

হিরো আলম বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। আর তা মেনে নিতে হবে। হারলে তো জেতা যাই। এইটা মাথায় রাখলে কোনো সমস্যা হবে না। আরও একটা জিনিস সময় মাথায় রাখতে হবে আমাদের সবার পরিবার আছে। তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন, মেসি এইবার কাপ নিয়ে দেশে যাবে।

আরও পড়ুন: এবারের দলটাও ২০১৪ সালের মতো: মেসি

জানা গেছে, ‘বিশ্বকাপের উত্তেজনা লাগছে সবার গায়’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। গীতিকার সুরকার এফ এ প্রিতম ও হিরো আলম। সংগীত আয়োজন করেছে টিউন হাউস। গানটি শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে। শক্তি বিবেচনায় মেসিদের সহজ প্রতিপক্ষ আরব দেশটি। তবে কাতারের সবচেয়ে নিকট প্রতিদ্বন্দ্বী হওয়ায় সৌদি কন্ডিশনের সুবিধা পাবে। 

আর্জেন্টিনার ম্যাচ সূচি:

প্রথম ম্যাচ : আর্জেন্টিনা বনাম সৌদি আরব (২২ নভেম্বর, বিকাল ৪টায়)

দ্বিতীয় ম্যাচ : আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর, রাত ১টায়)

শেষ ম্যাচ : আর্জেন্টিনা বনাম পোল্যান্ড (৩০ নভেম্বর, রাত ১টায়)

দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিল…
  • ২০ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা করে ‘বিকৃত যৌনরুচিসম্পন্ন’ স্বামী…
  • ২০ মে ২০২৬
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081