অভিজ্ঞ ও তরুণদের নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করলো উরুগুয়ে

১১ নভেম্বর ২০২২, ১১:৫৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ

এডিনসন কাভানি ও লুইস সুয়ারেজ © সংগৃহীত

নিজেদের ১৪তম বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে লাতিন আমেরিকার দল উরুগুয়ে। অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের নিয়েই বিশ্বকাপ মিশনে নিজেদের দল গঠন করেছে দিয়েগো আলোনসোর শিষ্যরা।

সম্প্রতি ক্লাবের হয়ে যারা সেরা পারফর্ম করছেন তাদের নিয়েই দল সাজিয়েছেন কোচ। চোটের কারণে এডিনসন কাভানিকে নিয়ে শঙ্কা ছিল। কিন্তু তাকে নিয়েই শেষমেষ কাতার বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা করেছে উরুগুয়ে।

৩৫ বছরে পা রেখেছেন কাভানি ও সুয়ারেজ। উরুগুয়ের হয়ে হয়তো এটিই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে তাদের। কাতারের বিশ্বকাপ হবে তাদের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। উরুগুয়ের দল নির্বাচনে এ দুই অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেয়ার প্রশ্নই আসে না। এছাড়া ৩৬ বছর বয়সী গোলকিপার ফার্নান্দো মুসলেরাও দলে রয়েছেন।

এছাড়াও ফরোয়ার্ডে আছেন বর্তমানের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ডারউইন নুনেজ। এ লিভারপুল তারকার ওপর এবারের কাতার বিশ্বকাপে নজর থাকবে সবার।

আরও পড়ুন: দেশের সম্পদ পাচার করছেন ধনীরা: সিরাজুল ইসলাম চৌধুরী।

মিডফিল্ডে কোচ ভরসা রেখেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দে, ডে লা ক্রুজ, বেন্টানকুরদের ওপর। আর ডিফেন্সে ইনজুরি থেকে ফিরেই দলে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার রোনাল্ড আরাউজো। এছাড়াও ডিফেন্ড সামলাতে রয়েছেন অভিজ্ঞ গোডিন, সেবাস্তিয়ান সোসা, মার্টিন ক্যাসেরেস। 

তবে সবার মূল আকর্ষণ থাকবে সেই সুয়ারেজ ও কাভানির দিকেই। উরুগুয়ের ইতিহাসে সেরা দুই স্ট্রাইকারের ওপর ভরসা করেই কাতারে ভালো কিছুর আশায় রয়েছেন কোচ ও সমর্থকরা। 

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে ঘানা, পর্তুগাল ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চিত্র

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট ও সেবাস্তিয়ান সোসা।

ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্তিয়ান কোটস, হোসে গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, হোসে লুইস রোয়েস, হোসে লুইস রোজ ভারেলা ও মাতিয়াস ভিনা।

মিডফিল্ডার: জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকুর, নিকোলাস দে লা ক্রুজ, লুকাস তোরেরা, ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে ও মাতিও ভেচিনো।

ফরোয়ার্ড: অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, লুইস সুয়ারেজ ও ফ্যাকুন্ডো টোরেস।

ট্যাগ: ফুটবল
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9