ভারতকে হারিয়ে যেসব রেকর্ড করলো ইংল্যান্ড

১১ নভেম্বর ২০২২, ০৮:১৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
জশ বাটলার ও অ্যালেক্স হেলস

জশ বাটলার ও অ্যালেক্স হেলস © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। গতকাল (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালের এই জয়ের কৃতিত্ব পুরোটাই জস বাটলার ও অ্যালেক্স হেলসের। ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন এ দুই ওপেনার। গড়েছেন ১৬৯ রানের অবিশ্বাস্য জুটি।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ের পথে ভেঙেছেন অনেক রেকর্ডও।

সেমিফাইনালের ভেন্যু অ্যাডিলেড ওভালে এর আগে সর্বোচ্চ ১৫৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল এতদিন। যা ইংল্যান্ডই করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার নিজেদের ওই রেকর্ড নিজেরাই ভেঙেছেন ইংলিশরা।

অপরদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম ১০ উইকেটে জিতেছে কোনো দল। এর আগে সর্বোচ্চ ৭ উইকেটে জয়ের রেকর্ড ছিল। এছাড়া ইংল্যান্ড জিতেছে ২৪ বল হাতে রেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এত বল হাতে রেখে আজ পর্যন্ত কোন দলই জিততে পারেনি।

আরও পড়ুন: ডিপ্লোমা প্রকৌশল পরীক্ষার খাতা মূল্যায়নের সুযোগ হারাচ্ছে ইনস্টিটিউগুলো।

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বল হাতে রেখে জিতেছিল ইংল্যান্ড। তবে ওই ম্যাচে তাদের জন্য লক্ষ্য ছিল মাত্র ১২৯ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ১০ উইকেটে হেরেছে ভারত। আগেরবার ভারতের এমন পরিণতি হয়েছিল পাকিস্তানের সাথে, যে দল আগে ভাগেই উঠেছে ফাইনালে।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন জশ বাটলার ও অ্যালেক্স হেলস। আগের সর্বোচ্চ রানের জুুটি ছিল কুইন্টন ডি কক ও রাইলি রুশোর। চলতি আসরেই বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৬৮ রান তুলেছিলেন দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের আলোচিত সেই ‘গালি’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9