ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM
মো. মেহেরাব হোসাইন

মো. মেহেরাব হোসাইন © সংগৃহীত

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মেহেরাব হোসাইন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎মেহেরাবের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পালবাজার এলাকায়।

‎পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে অসুস্থ হয়ে মেহেরাব কুমিল্লায় চিকিৎসা নেন। তখন তার শরীরে ক্যানসার শনাক্ত হয়নি। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি রুয়েটে ফিরে কয়েক দিন ক্লাসও করেন। তবে কয়েক দিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ব্লাড ক্যানসার শনাক্ত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

‎মেহেরাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মেহেরাবের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার বন্ধু রাগিব জানান, তার অসুস্থতা ও চিকিৎসার বিষয়ে পরিবারের সঙ্গে কথা হয়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ও অকালমৃত্যুতে পরিবার ও স্বজনরা গভীরভাবে শোকাহত।

‎মেহেরাব হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবার, বন্ধু ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাত নসিব করার প্রার্থনা করেছেন।

দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9