মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষকের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ অর্জনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে কোর্সটি সম্পন্ন করতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষকদের সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় একটি অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এ প্রশিক্ষণ কোর্সটি https://itlms.naem.gov.bd/my/scorm-courses লিংকে পাওয়া যাবে। 

শিক্ষকরা তাদের নিজ নিজ পিডিএস আইডি দিয়ে লগইন অথবা রেজিস্ট্রেশন করে এ কোর্সে যুক্ত হতে পারবেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উক্ত লিংকে প্রবেশ করে কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

অন্য খবর: ৯ ক্যাটাগরিতে প্রশিক্ষণ পাচ্ছেন ৩ লাখ ৩০ হাজার শিক্ষক-ইনস্ট্রাক্টর ও প্রতিষ্ঠান প্রধান

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, অনলাইন ইন্টারেকটিভ কোর্সটি সম্পন্ন করার এক পর্যায়ে (৬ষ্ঠ মডিউলে) শিক্ষার্থী সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম (Activity) পরিচালনার উল্লেখ রয়েছে। শিক্ষকরা এ কার্যক্রম সম্পন্ন করে তার ছবি বা ভিডিয়ো নির্ধারিত লিংকে শেয়ার করবেন। এক্ষেত্রে যাবতীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেয়া আছে। 

সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন কোর্সের নির্ধারিত ৬টি মডিউল (একটি বাস্তব শ্রেণি কার্যক্রমসহ) সম্পন্ন করে শিক্ষকরা মাউশি ও নায়েম-এর মহাপরিচালকের স্বাক্ষরিত সনদ (Certificate) অনলাইন থেকে সংগ্রহ করবেন। এ অনলাইন প্রশিক্ষণটি সময়মতো সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য সব প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬