বড় জয়ের কাছাকাছি ইংল্যান্ড

১০ নভেম্বর ২০২২, ০৪:৩২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
অ্যালেক্স হেলসের ঝোড়ো ব্যাটিং

অ্যালেক্স হেলসের ঝোড়ো ব্যাটিং © সংগৃহীত

অ্যালেক্স হেলসের ঝোড়ো ব্যাটিংয়ে ইংল্যাডের ওপেনিং জুটি ১৪০ রান করেছে। ফলে বড় জয়ের কাছাকাছি ইংল্যাড। হেলস ৪১ বলে ৮০ রান নিয়ে ব্যাট করছেন। সেঞ্চুরির জন্য তার প্রয়োজন মাত্র ২০ রান। ১৩ ওভার শেষে বিনা ইউকেটে ইংল্যান্ডে সংগ্রহ ১৪০ রান।

আজ বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। 

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৫ রান করে ক্রিস উকসের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুল।  

এরপর রোহিতের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। ২৮ বলে ২৭ রান করে ফিরতে হয় রোহিত শর্মাকে। এই টুর্নামেন্টে ভারতের বড় আশার নাম সূর্য কুমার যাদব। তিনিও নিজের ইনিংস বড় করতে পারেননি।  

১০ বলে ১৪ রান করে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে সূর্য ফেরেন আদিল রশিদের বলে। এরপর হার্দিকের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি। তিনি পেয়ে যান চলতি টুর্নামেন্টে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরির দেখাও।  

৪০ বলে ৫০ রান করে ক্রিস জর্ডানের বলে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরতে হয় কোহলিকে। তবে অন্য প্রান্তে বোলারদের নিয়ে ছেলেখেলায় মাতেন পাান্ডিয়া। একটা সময় দলের রান দেড়শ হবে কি না তা নিয়েও সংশয় ছিল।  

কিন্তু দলকে দারুণভাবে এগিয়ে নেন হার্দিক। ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়ার আগে ৪ চার ও ৫ ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন হার্দিক। ইংলিশদের পক্ষে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন জর্ডান।  

ভারতের একাদশ
রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, মোহাম্মদ সামি।

ইংল্যান্ডের একাদশ
জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের আলোচিত সেই ‘গালি’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9