সেমিফাইনালেই বাবরের ক্যামব্যাক

০৯ নভেম্বর ২০২২, ০৪:২৮ PM
বাবর আজম

বাবর আজম © ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমেই বাজিমাত করলেন বাবর আজম। ৩৮ বলের ৫১ রানের ধৈর্যশীল  ইনিংসে আবারও ফর্মে ক্যামব্যাক করলেন এই পাকিস্তানি ব্যাটার।

এর আগে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে কিউইরা। এদিন ৩২ বলে ফিফটি করেন মিচেল। ক্যারিয়ারে এটি তৃতীয় ফিফটি তাঁর, এর মধ্যে দুটিই এলো বিশ্বকাপ সেমিফাইনালে। শুরুতেই তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ব্লাকক্যাপরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের ৬৮ রানের জুটিতে ভর করে ১৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। ফলে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান।

বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই পাক পেসার শাহিন শাহ আফ্রিদির ঝলকে পরাস্ত হন ফিন অ্যালেন। যদিও প্রথম বলে মিড অন দিয়ে চার মেরে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটারই। তবে এলবিডব্লুর ফাঁদে পড়ে মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

দ্বিতীয় ওভারে নাসিম শাহর বলে দুটি চার মারেন কনওয়ে, দুটিই মিডউইকেট দিয়ে। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরও দুবার এলবিডব্লুর আবেদন করেছেন আফ্রিদি। তবে আম্পায়ার তার ডাকে সাড়া না দেওয়ায় সফল হননি এই বাঁহাতি বোলার। হারিস রউফ চতুর্থ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটারদের কোনো বাউন্ডারি হতে দেননি।

পঞ্চম ওভারে চতুর্থ পেসার হিসেবে মোহাম্মদ ওয়াসিম বোলিংয়ে এসেও বাউন্ডারি দেননি। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলে কাভারের ওপর দিয়ে চার মেরে রউফের সঙ্গে ম্যাচআপে নিজেকে এগিয়ে নিয়েছিলেন কনওয়ে। তবে শেষ বলে সে সবের বাইরে গিয়ে রানআউট হয়ে ফিরতে হলো তাকে। লেংথ বলে মিডঅফে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন কনওয়ে। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন শাদাব খান। কনওয়ে ডাইভও দেননি, ফিরেছেন ২০ বলে ২১ রান করে। এরপর আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন ফিলিপসও। ইনিংসে ৮ বলে মাত্র ৬ রান করেন এই ব্যাটার।

দীর্ঘ চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরেছিলেন আফ্রিদি। তবে শুরুতে ঠিক ছন্দে ছিলেন না আফ্রিদি। টুর্নামেন্টে নিজেদের অন্যতম অস্ত্রকে এরপর ধীরে ধীরে ফিরে পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটের পর বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট। আজ ২৪ রান দিয়ে নিলেন ২ উইকেট। শুরুতে অ্যালেনকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন, এরপর শেষ ওভারে এসে নিয়েছেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট।

খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ডে হুড়োহুড়ির মধ্যে প্রাণ গেল রোগীর,…
  • ২০ মে ২০২৬
টানা তিন দফায় কমল সোনার দাম, এবার ভরি কত?
  • ২০ মে ২০২৬
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
  • ২০ মে ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা পে স্কেলে সমন্বয় হ…
  • ২০ মে ২০২৬
হল ব্যবস্থাপনায় অনিয়ম, বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২০ মে ২০২৬
ধান বিক্রির টাকায় আবাদের খরচ-শ্রমিকের মজুরিও উঠছে না , বিপদ…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081