অর্ধশত রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

০৯ নভেম্বর ২০২২, ০২:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
আফ্রিদি

আফ্রিদি © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। অর্ধশত রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।

প্রথম ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে ফুললেংথ থেকে মিড অন দিয়ে চার মেরেছিলেন অ্যালেন। পরের বল ছিল লেগ স্টাম্পের ওপর ইনসুইং, অ্যালেন ব্যাটে-বলে করতে না পেরে হয়েছিলেন এলবিডব্লু। বেশ খানিকটা সময় নিয়ে সে সিদ্ধান্ত দিয়েছিলেন মারাই এরাসমাস। তবে আল্ট্রা-এজে ছিল স্পষ্ট স্পাইক, সে দফা রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন। 

ঠিক পরের বলে আবার ফুললেংথে, আবারও লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন অ্যালেন। এবার এরাসমাস আউট দিতে সময় নেননি খুব একটা। অ্যালেন রিভিউ করেছিলেন, তবে বল ট্র্যাকিংয়ে তিনটি মানদণ্ডেই ছিল লাল। 

বাঁহাতি পেসারের বলে পাওয়ারপ্লেতে অষ্টম বারের মতো আউট হলেন অ্যালেন। সেমিফাইনালে নিউজিল্যান্ড চাপে পড়ে গেল শুরুতেই। কেইন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস—নিউজিল্যান্ডের স্পিনে সেরা দুই ব্যাটসম্যানের বিপক্ষে দুই প্রান্তেই স্পিনার এনেছেন বাবর। সপ্তম ওভারে লেগ স্পিনার শাদাব খানের পর এসেছেন বাঁহাতি অর্থোডক্স মোহাম্মদ নেওয়াজ। 

নেওয়াজ সফলও হলেন। বল ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন ফিলিপস, বেশ দেরিতে। লিডিং-এজে দিয়েছেন ফিরতি ক্যাচ। ৮ বলে ৬ রান করে ফিরেছেন ফিলিপস। 

এর আগে উইলিয়ামসনকে রানআউটের সুযোগ নিতে পারেননি নেওয়াজ। ফিলিপসের শটে নিজেই ফিল্ডিং করে উল্টো ঘুরে থ্রোয়ের বদলে আফসোস করছিলেন, তবে ক্রিজে ফেরার আগেই আটকে গিয়েছিল উইলিয়ামসনের ব্যাট। 

দুই স্পিনারের প্রথম ২ ওভারে এসেছে ১১ রান, সঙ্গে ফিলিপসের উইকেট।

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের আলোচিত সেই ‘গালি’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9