পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

০৯ নভেম্বর ২০২২, ১২:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
পাকিস্তান ও নিউজিল্যান্ডের অধিনায়ক

পাকিস্তান ও নিউজিল্যান্ডের অধিনায়ক © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে কিউয়িরা। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরম্যান্স ছিল। সেখানে পাকিস্তান কিন্তু শুরু থেকেই নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রথম দুই ম্যাচ হেরে তারা সেমিতে উঠেছে।

এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দারুণভাবে। গতবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে কিউইদের এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়। তনে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও মাঝে ইংল্যান্ডের কাছে পরাজয় বরণ করতে হয়েছে কেইন উইলিয়ামসনের দলের। সবমিলিয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে এসেছে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ যেন না হয়: জস বাটলার

বিপরীতে উল্টো চিত্র পাকিস্তানের। নিউজিল্যান্ডের শুরুটা যতটা ভালো হয়েছে, পাকিস্তানের শুরু ততটাই তিতকুটে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয়ে বিশ্বকাপ মিশন শুরু। এরপর অবিশ্বাস্যভাবে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের কাছে ম্যাচ হার। তবে জয় পায় নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কিন্তু সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল সুতোর ওপর। শেষ দিনে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে পাকিস্তানের সামনে পথ খুলে যায়। শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে বাবর আজমের দল। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হয়েছে বি গ্রুপের রানারআপ হয় তারা।

সম্ভাব্য একাদশ

পাকিস্তান:
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসি, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা গৃহবধূ, দুজনকেই পুলিশে দিল…
  • ২০ মে ২০২৬
রামিসাকে ধর্ষণের পর হত্যা করে ‘বিকৃত যৌনরুচিসম্পন্ন’ স্বামী…
  • ২০ মে ২০২৬
পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081