আইপিএলের প্রতি ম্যাচে ৩ উইকেট পাবে তাসকিন: আকাশ চোপড়া

০৮ নভেম্বর ২০২২, ০৪:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২১ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যেমনই হোক, তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। বাংলাদেশ সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও ৫ ম্যাচে ৭.২৭ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন এই পেসার। বাংলাদেশের দুটো ম্যাচ জয়েই হয়েছেন ম্যাচ-সেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে আকাশ চোপড়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই পেসারের ডাক পাওয়ার সম্ভাবনা দেখছেন চোপড়া। তিনি বলেন, আইপিএলে প্রতি ম্যাচে ৩ উইকেট পেতে পারেন তাসকিন। 

আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে, এমন কয়েকজন ক্রিকেটারের নাম আজ সকালে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন চোপড়া। সেখানে তাসকিনসহ সিকান্দার রাজা, রাইলি রুশো- এসব তারকা ক্রিকেটারের এই বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করেন। তাসকিন এই বিশ্বকাপে ৫ ম্যাচে ৭.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। এই ৮ উইকেটের ৪টিই নিয়েছেন ইনিংসের প্রথম ওভার বোলিং করতে এসে।

তাসকিনের এমন পারফরম্যান্স আইপিএলের দরজা খুলে দিতে পারে বলে মনে করেন আকাশ চোপড়া। তাসকিন সম্পর্কে চোপড়া বলেন, ‘তাসকিন দারুণ বোলার, বলে গতি আছে। তাকে (তাসকিন) যদি পাওয়ারপ্লেতে ২-৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয়, তাহলে প্রতি ম্যাচে সে ৩ উইকেট পেতে পারে।

আরও পড়ুন: ফাইনালে ভারত-পাক মহারণ— কী বলছে পরিসংখ্যান?

ইংল্যান্ডের পেসার মার্ক উডের পরিবর্তে ২০২২ আইপিএলে নতুন দল লখনৌ সুপার জায়ান্টস তাসকিনকে নিতে চেয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় তাসকিনকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন তাসকিন। ৭.৭৯ ইকোনমি ও ৩৩.০৫ বোলিং গড়ে নিয়েছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

প্রসঙ্গত, ইংল্যান্ডের পেসার মার্ক উডের জায়গায় আইপিএলের সর্বশেষ মৌসুমে নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে বাংলাদেশ দলের খেলা থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। 

টানা তিন দফায় কমল সোনার দাম, এবার ভরি কত?
  • ২০ মে ২০২৬
ছাত্রদল নেতা তারিকের পৃষ্ঠপোষকতায় ফুটসাল টুর্নামেন্ট
  • ২০ মে ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১০ শতাংশ মহার্ঘ ভাতা পে স্কেলে সমন্বয় হ…
  • ২০ মে ২০২৬
হল ব্যবস্থাপনায় অনিয়ম, বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
  • ২০ মে ২০২৬
ধান বিক্রির টাকায় আবাদের খরচ-শ্রমিকের মজুরিও উঠছে না , বিপদ…
  • ২০ মে ২০২৬
যত নিষ্ঠার সঙ্গে গাড়ির পেছনে দৌঁড়াচ্ছেন, তত নিষ্ঠার সঙ্গে দ…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081