আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিরাট কোহলি

০৮ নভেম্বর ২০২২, ০৯:১১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

মাত্র চারটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে প্রথমবারের মতো আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার আগে ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও শ্রেয়াস আইয়ার এ পুরস্কার পান। খবর টাইমস অফ ইন্ডিয়া

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে  বলা হয়, মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইনিংস খেলে অক্টোবরের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন বিরাট। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে।  

অক্টোবরে কোহলি মোট ৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইনিংসে ব্যাট করতে নামেন। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের ম্যাচে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন তিনি। পরে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮২ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ৬২ রানের অনবদ্য দু'টি ইনিংস খেলেন কোহলি।

আরও পড়ুন: ফারদিনের মৃত্যু হত্যা না আত্মহত্যা? বন্ধু-বান্ধবীকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

শুধুমাত্র বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ রানে আউট হন বিরাট। সব মিলিয়ে অক্টোবরের ৪টি ইনিংসে ২০৫ রান সংগ্রহ করেন কোহলি। তার স্ট্রাইক-রেট ১৫০.৭৩।

উল্লেখ্যে, আইসিসি এই পুরস্কার চালু করার পরে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ খেতাব জেতেন রিশভ পন্ত। মেয়েদের বিভাগে এখন পর্যন্ত একমাত্র ভারতীয় হিসেবে হরমনপ্রীত কউর প্লেয়ার অফ দ্য মনথের খেতাব হাতে তুলেছেন।

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের আলোচিত সেই ‘গালি’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9