২০২৪ বিশ্বকাপে মূল পর্বে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

০৭ নভেম্বর ২০২২, ১২:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেমিফাইনালের দুয়ার থেকেই যেনো টাইগারদের ফিরে আসা। 

পাকিস্তানের হারের পর প্রশ্ন উঠলো বাংলাদেশ কী সরাসরি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে? পয়েন্ট টেবিলের হিসেব বলছে না। কারণ ছয় দলের টেবিলে বাংলাদেশ পাঁচে। যেখান থেকে সরাসরি খেলার সুযোগ পাবে প্রথম চার দল। সবমিলিয়ে দুই গ্রুপের সেরা আট সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে। 

রোববার ভোরে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হাসল নেদারল্যান্ডস। কারণ এই জয়ের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। 

সামনের বিশ্বকাপে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পাবে মোট ১২ দল। যেখানে এবারের পয়েন্ট টেবিলের সেরা আট। সাথে স্বাগতিক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্র। এই দশের পর বাকি থাকে ২। আর সেই দুইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়ে যাবে বাংলাদেশ আর আফগানিস্তান। তবে কথা আছে, ১৪ নভেম্বরর পর্যন্ত থাকতে হবে র‌্যাংকিংয়ের দশের মধ্যে। দশ থেকে ১১ হলেই সব গড়বড়।

সেই হিসেবে ৯ নম্বরে থাকা বাংলাদেশের সরাসরি মূলপর্বে খেলা নিশ্চিতই বলা যায়। যদিও আইসিসির চূড়ান্ত ঘোষণা আসবে ১৪ নভেম্বর। সেখানেই জানানো হবে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলছে কারা। 

আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব

বিশ্বকাপে সরাসরি খেলছে যারা

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২০২২ বিশ্বকাপের সেরা আট দল: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে

বাংলাদেশ ও আফগানিস্তান (এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি) 

সূত্র: আইসিসি

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিশ্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আশি-নব্বই দশকের ভাইরাল ট্রেন্ডিং ছবি বানাতে ব্যবহার করুন সে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজের আলোচিত সেই ‘গালি’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্যানসারে আক্রান্ত রুয়েট শিক্ষার্থী মেহেরাব না ফেরার দেশে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9