ভারত বিশ্বকাপ জিততে এসেছে: সাকিব

০১ নভেম্বর ২০২২, ১১:১২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হওয়ার কথা এটিই। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা। তিনি বলছেন, ভারত বিশ্বকাপ জিততে এসেছে, তারা ওই লক্ষ্যে যাননি। 

সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই।

ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ শেষ পল পগবার

ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক লড়াইগুলো হয় বেশ রোমাঞ্চকর। কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়াতেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে ছড়িয়েছিল বেশ রোমাঞ্চ। 

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬