কাতার বিশ্বকাপ শেষ পল পগবার

০১ নভেম্বর ২০২২, ০৯:১১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
 পল পগবা

পল পগবা © সংগৃহীত

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। পল পগবা কাতার বিশ্বকাপে খেলতে পারবেন কি না-সে প্রশ্ন গত জুলাইয়েই উঠেছিল, যখন লস অ্যাঞ্জেলেসে জুভেন্টাসের অনুশীলনে হাঁটুর চোটে পড়েছিলেন। শুরুতে চোট অত গুরুতর মনে না হলেও পরে জানা গেল, অস্ত্রোপচার লাগবে এবং তারপর অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে ফ্রান্সের হয়ে গত বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে। তবে সম্প্রতি তার এজেন্ট জানিয়েছেন, হাঁটুর সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। যার ফলে আগামী বিশ্বকাপে তাকে দেখা যাবে না।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত জুলাইয়ে জুভেন্টাসে যোগ  যোগ দেওয়ার পর এই মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলেননি পগবা। মৌসুম শুরুর ঠিক আগে ডান হাঁটুতে চোট পান তিনি। বিশ্বকাপ ঝুঁকিতে ছিল বলে অস্ত্রোপচার করাতে চাননি তিনি, এরপর উপায়ান্তর না দেখে অস্ত্রোপচারের পথেই হাঁটতে হয় তাকে। 

গেল মাসে অনুশীলনে ফিরেছিলেন তিনি। যদিও জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়ে রেখেছিলেন, জানুয়ারির আগে পগবাকে মাঠে দেখার আশা তিনি করছেন না। এরপর ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম জানান, পুরো সুস্থ না হলে বিশ্বকাপ দলে জায়গা পাবেন না পগবা।

সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় এক অনুষ্ঠানে তার এজেন্ট রাফায়েলা পিমেন্তা জানান তার চোট সম্পর্কে। সেখানেই জানা যায়, বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে পগবার। পিমেন্তা বলেন, বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন না ২০১৮ বিশ্বকাপের ফাইনালে গোল করা পগবা। পিমেন্তার কথা, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি জানাচ্ছি যে, অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরও সময় লাগবে। বিশ্বকাপের আগে সে জুভেন্তাস দলে যোগ দিতে পারবে না, কাতার বিশ্বকাপেও খেলতে পারবে না ফ্রান্সের হয়ে।

আরও পড়ুন: মাশরাফির দুঃখ যেখানে...

ফ্রান্সের হয়ে ৯১ ম্যাচ খেলা পগবা এখন পর্যন্ত করেছেন ১১ গোল, যার একটি আবার এসেছে বিশ্বকাপ ফাইনালে। সেই ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে ফ্রান্স জেতে বিশ্বকাপ। এবার সেই বিশ্বকাপ ধরে রাখতে কাতার যাবে দলটি। প্রতিযোগিতায় দলটি আছে ‘ডি’ গ্রুপে। সেই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি। 

এর আগে চোটের কারণে ফ্রান্সের ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তেও ছিটকে পড়েন কাতার বিশ্বকাপ থেকে।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9