স্বার্থের জন্যে প্রতিবেশী ভারতের জয় প্রার্থনা বাংলাদেশ-পাকিস্তানের

৩০ অক্টোবর ২০২২, ০৩:৪৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বাংলাদেশ-পাকিস্তান-ভারত

বাংলাদেশ-পাকিস্তান-ভারত © সংগৃহীত

সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে নিজেদের প্রথম ম্যাচে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। আজ তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে এক হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাকিবের দল। এই জয়ে সেমিফাইনালের আশা টিকে রইল বাংলাদেশ দলের। বাংলাদেশের পরবর্তী ম্যাচদুইটি ভারত ও পাকিস্তানের সঙ্গে। শেষ চারে খেলতে হলে টাইগারদের অবশ্যই জয় পেতে হবে ম্যাচগুলোতে। তবে সাকিবদের সমীকরণটা সহজ করে দিতে পারে ভারত। 

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, নিজেদের স্বার্থেই সব শত্রুতা ভুলে আজ প্রতিবেশীর জয় কামনা করবে বাংলাদেশ-পাকিস্তান।আজ দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে ভারত পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আর দক্ষিণ আফ্রিকা তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচটিতে যদি ভারত জিতে যায় তাহলে টেবিলে তাদের অবস্থান আর শক্ত হবে। সে সঙ্গে রান রেটে পিছিয়ে যাবে প্রোটিয়ারা। 

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালের খেলতে হলে অবশ্যই জিততে হবে বাবরদের। সে সঙ্গে আজ হারতে হবে দক্ষিণ আফ্রিকাকেও। আজ ভারত জিতলে পাকিস্তানের সেমির সম্ভাবনা তৈরি হবে! প্রোটিয়াদের বিপক্ষে জয়ে সেমির দ্বারপ্রান্তে চলে যাবেন রোহিত-কোহলিরাও।

আরও পড়ুন: সুপার টুয়েলভের সেরা বোলার তাসকিন

জিম্বাবুয়ের কাছে ১ রানে হারেই পাকিস্তানের সেমির পথটা অনিশ্চিত হয়ে গেছে। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে প্রথম ধাক্কাটা খেয়েছিলেন বাবর আজমরা। টানা দুই হারের পর এখন শুধু নিজেদের অবশিষ্ট ম্যাচগুলো জিতলেই হবে না, এর হার কিংবা তার জয় কামনায়ও ব্যস্ত থাকতে হবে পাকিস্তানের। 

আজ যদি ভারতের কাছে প্রোটিয়ারা হেরে যায় এবং পাকিস্তান তাদের অবশিষ্ট তিনটি ম্যাচ জিতে যায়, তখন তাদের পয়েন্ট হবে ৬। দক্ষিণ আফ্রিকার হবে ৫।

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081