টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩০ অক্টোবর ২০২২, ০৮:৩৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
সাকিব আল হাসান ও শন উইলিয়ামস

সাকিব আল হাসান ও শন উইলিয়ামস © সংগৃহীত

টি-টুয়েন্টি বিশ্বকাপে সেরা চারে টিকে থাকার লড়ােইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার ব্রিজবেনে আজ বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিতলে টিকে থাকবে বাংলাদেশের শেষ চারের আশা।

এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বড় পড়াজয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অপরদিকে পাকিস্তানকে ১ রানে হারিয়ে উজ্জীবিত জিম্বাবুয়ে।

আরও পড়ুন: চবিতে বিপিএড কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত।

আজ বাংলাদশের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে রয়েছে কিছুটা পরিবর্তন। আগের ম্যাচে ইয়াসির আলীর জায়গায় খেলানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার মিরাজের জায়গাতেই ফিরলেন ইয়াসির। বাংলাদেশ দলে আছে একটিই পরিবর্তন। 

এছাড়া জিম্বাবুয়ে দলেও আছে একটি পরিবর্তন। টেন্ডাই চাতারাকে জায়গা করে দিয়েছেন লুক জঙ্গুয়ে।

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

সরকারের প্রতিশ্রুতি ও শিক্ষা বাজেট
  • ২০ মে ২০২৬
দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081