টাকার বিনিময়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন সাকিব!

২৮ অক্টোবর ২০২২, ০১:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
অনুষ্ঠানে সাকিব, তাসকিন

অনুষ্ঠানে সাকিব, তাসকিন © সংগৃহীত

বিতর্ক যেন পিচু ছাড়ছেনা বাংলাদেশের পোস্টার সাকিব আল হাসানে। এবার নিয়ম ভেঙে বিশ্বকাপে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান অস্ট্রেলিয়ায় বিতর্কিত হলেন এবার দুটি ভিন্ন ঘটনায়। ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিশ্বকাপ মঞ্চে ইতোমধ্যে দুইটি বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও ভয়ঙ্কর অভিযোগ উঠেছে টাইগার কাপ্তানের বিরুদ্ধে। জানা যায়, সিডনিতে পৌঁছে বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থের বিনিময়ে। ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজনের আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে গেছেন সাকিব। সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান। বিসিবির ওই দুই পরিচালক বিষয়টি বোর্ড সভাপতিকে অবহিত করেন। 

এমন শৃঙ্খলা ভাঙায় সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, জানতে চাওয়া হলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে যা করার করা হবে।’

আরও একটি গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমরা তো মানা করেছিলাম অনুষ্ঠানটা করতে। তারপরও কেন করল জানি না। আর ওদেরই জিজ্ঞেস করে দেখুন, ওরা কেন গেল। আমরা ওদের যেতে বলিনি।’

সূত্র : সমকাল

বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬