অস্ট্রেলিয়ার বিমানে না চড়ে ঢাকার বিমানে সাব্বির-সাইফ

১৬ অক্টোবর ২০২২, ০১:২১ PM
সাইফ-সাব্বির

সাইফ-সাব্বির © টিডিসি ফটো

সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের আশা ছিল অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। কিন্তু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাজে পারফরম্যান্স সে আশা অপূর্ণ রইল তাদের।

এ দুই তারকার বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ার তথ্য জানা সবারই। এবার জানা গেল, অস্ট্রেলিয়ার বিমানে না চড়ে দেশে ফিরে এসেছেন তারা। 

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাব্বির ও সাইফউদ্দিন। 

দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির রহমান। কিন্তু নির্বাচকদের সব আশা ও পরিকল্পনাকে ধূলিসাৎ করে দেন তিনি।  সুযোগ পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ডানহাতি এ ব্যাটার। 

এদিকে পিঠের ইনজুরিতে দল থেকে দীর্ঘসময় বাইরে থাকা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও এবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু ফেনীর এ অলরাউন্ডার ছন্দেই ফেরেননি। নিউজিল্যান্ড সিরিজে তিনি ছিলেন বেশ খরুচে বোলার। 

ফলস্বরূপ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে বাদ পড়েছেন সাইফউদ্দিন। সাব্বির ও সাইফের বদলে রিজার্ভে থাকা সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে মূল দলে যোগ করেছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন টাইগাররা। এর পর ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। 

বিশ্বকাপে বাংলাদেশ দল 
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহঅধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন 

ট্যাগ: ক্রিকেট
ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
সাবেক কেন্দ্রীয় নেতাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার
  • ২০ মে ২০২৬
আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবা…
  • ২০ মে ২০২৬
ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরে বাস সার্ভিস চালু…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081