ক্রিকেটার আল আমিনের সঙ্গেই সংসার করতে চান ইসরাত

১৬ অক্টোবর ২০২২, ০১:২০ PM
আল-আমিন ও তার স্ত্রী ইসরাত জাহান

আল-আমিন ও তার স্ত্রী ইসরাত জাহান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী ইসরাত জাহান নিজেই। তাদের মধ্যকার ঝামেলা যেন শেষই হচ্ছে না। তালাকের ঘোষণাও এসেছিল। তবে এবার আল আমিনের সঙ্গে সংসার করার ইচ্ছা জানিয়েছেন ইসরাত।

রোববার (১৬ অক্টোবর) আদালতে উপস্থিত হয়ে সংসার করতে চান বলে জানান এই ক্রিকেটারের স্ত্রী।

মূলত চলমান মামলার শুনানির দিন ধার্য করা ছিল আজ। সেই কারণে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন দুই পক্ষই। এ সময় আল আমিন নিজের আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। অন্যদিকে ইসরাত জাহান নিজের আইনজীবীর মাধ্যমে সংসার করতে চাওয়ার ইচ্ছার কথা জানান।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটন, বড় ব্যবধানে জিতল নামিবিয়া

এই সময় দুই সন্তানকে নিয়েই হাজির হন ইসরাত জাহান। এদিন একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণপোষণ ও সন্তানদের খরচের দাবিতে শুনানির দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন স্ত্রী ইসরাত জাহান। অভিযোগে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন তিনি। 

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফিফা আসিয়ান কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কী আছে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপনে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9