বাবরকে ঘিরে অধিনায়কের উল্লাস, কাটলেন কেক

১৫ অক্টোবর ২০২২, ১২:৩৭ PM
বাবরকে ঘিরে ১৫ অধিনায়কের উল্লাস

বাবরকে ঘিরে ১৫ অধিনায়কের উল্লাস © সংগৃহীত

আগামীকাল রবিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক ঘণ্টার অপেক্ষা। উদ্বোধনী দিনে লড়বে শ্রীলঙ্কা ও নামিবিয়া। এর আগে আজ মেলবোর্নের প্লাজা বলরুমে ফটোসেশন হয়ে গেল ১৬ অধিনায়কের। আজকের দিনটি বাবরের কাছে বিশেষ, আজ তাঁর জন্মদিন। ১৯৯৪ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। ‘ক্যাপ্টেনস ডে’র অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন অধিনায়করা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, জস বাটলার, বাবর আজমদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। অনুষ্ঠানের শেষ দিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিয়ে উল্লাসে মাতে সবাই। দর্শক সারি থেকেও প্রশ্ন করার সুযোগ ছিল অধিনায়কদের। বাবরের কাছে জানতে চাওয়া হয়, শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান প্রস্তুতি ম্যাচে এবং ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা।

বাবর জানান, ‘আমাদের হাতে আরো ছয়দিন আছে। এরমধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ আছে। আমরা এর সঠিক ব্যবহার করতে চাই। শাহিন-বাবর দলের সঙ্গে আছে। বিশেষ করে, শাহিন পুরোপুরি ফিট। সে খেলতে মুখিয়ে আছে।

আরও পড়ুন: ২৬-০ গোলে জয়ে সাবিনা-সুমাইয়ার ১৭টি

অনুষ্ঠানের শেষ দিকে কেক নিয়ে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশেষ দিনে বারবকে শুভেচ্ছা জানান অধিনায়করা। পরে, সবাইকে নিয়ে কেক কাটা হয়। কেক খাইয়ে দেওয়ার পাশাপাশি সাকিব-রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতেন পাক অধিনায়ক।

৬ অক্টোবর জিলংয়ে শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে শুরু হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ। অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।

তিন দিন মৃত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার অভিযোগ, যা বলল স্কয়ার …
  • ২০ মে ২০২৬
গাজার মানুষের কাছে হজ যেন এক অধরা স্বপ্ন
  • ২০ মে ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • ২০ মে ২০২৬
আনসার-ভিডিপিকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে…
  • ২০ মে ২০২৬
খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ২০ মে ২০২৬
চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081