সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার শেষ বিশ্বকাপ: মেসি

০৬ অক্টোবর ২০২২, ১১:৫৩ PM
মেসি

মেসি © ফাইল ছবি

কাতার বিশ্বকাপের পর আর বিশ্বকাপ ফুটবল খেলবেন না বলে জানিয়ে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে বৃহস্পতিবার এক আলাপচারিতায় এ কথা বলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এ সাক্ষাৎকারে আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার বলেন, সিদ্ধান্ত নিয়েছি এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। দিন গুনছি কবে শুরু হবে বিশ্বকাপ।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জেতা মেসির গত বছর পর্যন্ত বড় এক শূন্যতা ছিল আন্তর্জাতিক অঙ্গনে কিছু জিততে না পারা। ব্রাজিলকে তাদের মাটিতেই হারিয়ে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে সেই অপূর্ণতা ঘুচে যায়। একই সঙ্গে ২৮ বছরের শিরোপা খরা কাটে আর্জেন্টিনার।

আরও পড়ুন: মেসির মাসিক বেতন কত কোটি জানেন?

আর্জেন্টাইন দল নিয়ে এবার আশাবাদী মেসি। তিনি বলেন, আমাদের দল শক্তিশালী এবং আমরা ভালো ছন্দে রয়েছি। তবে বিশ্বকাপের মঞ্চে যেকোনো কিছুই ঘটতে পারে। এখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।

ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মেসি। বিশ্বসেরার হওয়ার অভিযানে সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপে। সেবার ফাইনালে জার্মানির বিপক্ষে যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে শিরোপা হাতছাড়া করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তিন দিন মৃত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার অভিযোগ, যা বলল স্কয়ার …
  • ২০ মে ২০২৬
গাজার মানুষের কাছে হজ যেন এক অধরা স্বপ্ন
  • ২০ মে ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
  • ২০ মে ২০২৬
আনসার-ভিডিপিকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে…
  • ২০ মে ২০২৬
খাবার কিনে দেওয়ার প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ২০ মে ২০২৬
চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081