৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ PM
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। © টিডিসি ফটো

সরকারের বয়স মাত্র ছয় মাস। এই ছয় মাসে জামায়াতে ইসলামী অন্তত ৬০০ জনকে ধর্ষণ করেছে। এটা প্রমাণিত। ৬০০-এর অধিক মাদ্রাসা ও অন্যান্য পুরুষকে বলাৎকার করেছে এই জামায়াতে ইসলামী। এটা সত্য। আমার কাছে ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এমন দাবি করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের ভূমিকা চিরস্মরণীয়। স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, তাতে নারীদের অংশগ্রহণ ও ত্যাগ অনন্য। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাকে বুকে ধারণ করে আগামী দিনেও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি এবং জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন।

বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নারীদের অধিকার রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা ও সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া। উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী ঝরনা খাতুন, তালা উপজেলা সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, আশাশুনি উপজেলা সভানেত্রী কামরুন নাহার কছি এবং দেবহাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয়তাবাদী মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9