ত্রিদেশীয় সিরিজের সব দলের স্কোয়াড

০৬ অক্টোবর ২০২২, ০২:২৯ PM
বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড

বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড © সংগৃহীত

নিউজিল্যান্ডের ভেন্যুতে আয়োজন করা হচ্ছে ৩ দলের টুর্নামেন্টে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের অপর দুই দল হলো পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। এই সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টস।

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে দলে ফেরানো হয়েছে লিটন দাস ও সৌম্য সরকারকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএল শেষে দলে ফিরেছেন নিয়মিত ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে আসন্ন ত্রিদেশীয় সিরিজেও বিবেচনা করা হয়নি তরুণ অলরাউন্ডার মাহেদি শেখকে। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, মুহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ ‘বাংলা ওয়াশ’র ট্রফি উন্মোচন

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের স্কোয়াড

আসন্ন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান স্কোয়াডে শাহীন শাহ আফ্রীদি থাকলেও প্রথমদিকের ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি। 

মোহাম্মদ বাবর (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, আসিফ আলি, ইফতিকার আহমেদ, খুশদিল আহমেদ, মুহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নেওয়াজ, মুহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রীদি, হারিস রউফ, নাসিম শাহ, হায়দার আলী, উসমান কাদির।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াড

স্বাগতিক দেশ হিসেবে ত্রিদেশীয় সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে।

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপ্স, জেমি নিশাম, ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, অ্যাডাম মিল্‌ন, মার্টিন গাপ্টিল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল,ট্রেন্ট বোল্ট। 

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ তিন দলের জন্যই প্রস্তুতি হিসাবে কাজ করবে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড যে তিনটি দল অংশগ্রহণ করেছে এখানে প্রত্যেকে প্রত্যেকের সাথে দুটি করে ম্যাচ খেলে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের হুগলি ওভালে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9