নড়াইল এক্সপ্রেস মাশরাফির জন্মদিন আজ

০৫ অক্টোবর ২০২২, ০২:৩৮ PM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার জন্মদিন ৪০তম জন্মদিন আজ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন মাশরাফি। তবে তিনি নড়াইলে কৌশিক নামেই সমধিক পরিচিত।

ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন মাশরাফি। চিত্রা নদীর পাড়ে তাঁর শৈশব কেটেছে। মাশরাফির বাবা স্বপন ছিলেন ফুটবলার ও অ্যাথলেট। যদিও তিনি চাইতেন না ছেলে ক্রিকেট খেলুক। তবে মাশরাফির মা স্কুলশিক্ষিকা হামিদা মর্তুজা চাইতেন মাশরাফির সব ইচ্ছা পূরণ করতে। তাই তিনি ছেলেকে ক্রিকেট খেলার সামগ্রী কেনার টাকা দিতেন।

২০০১ সালের ৮ নভেম্বর টেস্টের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগমন ঘটে ম্যাশের। ২০০৯ সাল পর্যন্ত এই ফরম্যাটে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। এরই মাঝে নিয়েছেন ৭৮টি উইকেট। একই সঙ্গে তিনটি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৭। টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও এ ফরম্যাটে ফিরবেন না তিনি।

অভিষেক ম্যাচে আলাদা করে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়া মাশরাফি পুরো ক্যারিয়ার জুড়েই হয়ে থেকেছেন সবার চেয়ে আলাদা, নিজের জায়গা করেছেন সবার চেয়ে ওপরে। ঘাত-প্রতিঘাতের ১৯ বছরের ক্যারিয়ারে টেস্ট খেলতে পেরেছেন মাত্র ৩৬টি। যার সবশেষটি আবার ২০০৯ সালে। ইনজুরির কারণে এরপর আর সাদা পোশাকে খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজ ‘বাংলা ওয়াশ’র ট্রফি উন্মোচন

তবু এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী পেসারের নাম মাশরাফি বিন মর্তুজা। টেস্ট ক্যারিয়ার চলাকালীন তো নয়ই, টেস্ট থেকে বাধ্যতামূলক সরে যাওয়ার পরের ১১ বছরেও মাশরাফিকে উইকেটসংখ্যায় ছাড়াতে পারেনি বাংলাদেশের আর কোনো পেসার। টেস্টে তার মোট শিকার ৭৮ উইকেট, ব্যাট হাতে তিন ফিফটিতে রয়েছে ৭৯৭ রান।

২০০১ সালের ২৩ নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয়। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের ৬ মার্চ, সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে। ২২০ ওয়ানডে খেলে ২৭০ উইকেট নিয়েছেন মাশরাফি।

২০১৭ সালে টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ক্রিকেটের এ ফরম্যাটে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন ৪২টি উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে করেছেন ৩৭৭ রান।

এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক টাইগার অধিনায়ক। ক্রিকেটের পাশাপাশি সাংসদ সদস্য হিসেবে নিজের এলাকারও দেখভাল করে যাচ্ছেন তিনি।

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081