টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশের কোন আম্পায়ার

০৪ অক্টোবর ২০২২, ০২:৪১ PM
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেই কোন বাংলাদেশের আম্পায়ার। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য মোট ২০ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১৬ জন আম্পায়ার পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন এবং ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ৪ জন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিশ্বকাপের ম্যাচের জন্য অফিসিয়াল তালিকা ঘোষণা করা হয়েছে।
 
রেফারির দায়িত্বে, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ইংল্যান্ডের ক্রিস্টোফার ব্রড এবং অস্ট্রেলিয়ার ডেভিড বুন থাকবেন ম্যাচ। টুর্নামেন্টের সেমি-ফাইনাল এবং ফাইনালসহ প্রথম রাউন্ড এবং সুপার টুয়েলভের অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়েছে। 

আইসিসির সিনিয়র ম্যানেজার আদ্রিয়ান গ্রিফিথ বলেন, ‘আমরা ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। তারা আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবে। যদিও এটি খুব চ্যালেঞ্জিং। তাদের শুভকামনা জানাই।’

১৬ অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলতে নামবে ২৪ অক্টোবর।

আরও পড়ুন: ফ্লাইট মিস করে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেটমায়ার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল যারা

আম্পায়ার: অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রিচার্ড কেটলবোরো।

ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন, রঞ্জন মাদুগালে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence