এবার টিকটক আইডি খুললেন হাবিবুল বাশার

০১ অক্টোবর ২০২২, ০৪:৩২ PM
হাবিবুল বাশার সুমন

হাবিবুল বাশার সুমন © সংগৃহীত

ক্রিকেটার সাব্বির রহমানের পর এবার টিকটকে ফলো করার আহবান জানালেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। টিকটক’ নামের ভিডিও শেয়ারিং অ্যাপটির জনপ্রিয়তা যেমন ব্যাপক, সমালোচনাও ততটাই বেশি। টিকটকে ভাইরাল হতে অনেকেই যা খুশি তাই করে বেড়াচ্ছে, অনেকে জড়াচ্ছে অপরাধেও। এবার টিকটক আইডি খুললেন হাবিবুল, জানালেন সবাইকে।

সম্প্রতি সাব্বির রহমানের টিকটক আইডি ভেরিফাই হওয়া নিয়ে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছিল। সেই রেশ না কাটতেই এবার টিকটক আইডি খুললেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। গতকাল শুক্রবার হাবিবুল এক ভিডিও বার্তায় নিজের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টের খবর জানান জানায়। যদিও এখনো তার টিকটক অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। ভিডিও দেওয়া হয়েছে মাত্র দুটি। 

প্রথম ভিডিওতে হাবিবুল বলেছেন, ‘হাই, আমি হাবিবুল বাশার। এটা আমার অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট। এখানে এখন থেকে আপনারা বিভিন্ন কনটেন্ট দেখতে পাবেন। আপনাদের সামনে বিভিন্ন কিছু নিয়ে আমি হাজির হব। আশা করি আপনারা সবাই ফলো করবেন। 

আরও পড়ুন: রেকর্ড গড়ে কোহলিকে ছুঁলেন বাবর

শনিবার (১ অক্টোবর) দুপুরে আরেকটি ভিডিওতে টিকটকের গুণগান শোনা গেছে হাবিবুলের মুখে। তিনি বলেছেন, ‘এই ইন্টারনেটের যুগে আমরা আমাদের সন্তানদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখতে পারি না। আমি যেটা করতে চাই, ইন্টারনেট ব্যবহারের সময় যাতে নিরাপদে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করতে পারি। আমার খুব ভালো লাগছে, টিকটক আমাদের সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি পেয়ারিং ফিচার এনেছে। যাতে আমাদের সন্তানরা নিরাপদে ব্যবহার করতে পারবে। 

উল্লেখ্য, হাবিবুল এমন একটা সময়ে টিকটক আইডি খোলার খবর দিলেন; যখন দেশের ক্রিকেটে খারাপ সময় চলছে। তিনিসহ নির্বাচক প্যানেল এবং দলের ক্রিকেটাররা সমালোচিত। হাবিবুলের টিকটকের খবরে সোশ্যাল সাইটে যথারীতি হাস্যরস শুরু হয়েছে। গতকাল রাতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়েছে টিম টাইগার। এই সফরে নেই নির্বাচকদের কেউ। তাই অনেকেই বলছেন, অবসর সময়টা টিকটক করে কাটাচ্ছেন হাবিবুল।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence