রেকর্ড গড়ে কোহলিকে ছুঁলেন বাবর

০১ অক্টোবর ২০২২, ০২:০৫ PM
কোহলির আরো একটি রেকর্ড ছুঁলেন বাবর

কোহলির আরো একটি রেকর্ড ছুঁলেন বাবর © সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ফর্মে আছেন বাবর আজম। শুক্রবার রাতে ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলির অনন্য রেকর্ড। প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

কোহলির পর টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাবর হলেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি মাত্র ৮১ ইনিংসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় কোহলি টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। তিনি মাত্র ৮১ ইনিংস খেলে করেছিলেন ৩ হাজার রান। এবার সেই ইংল্যান্ডের পাকিস্তান সফরে বাবর ছুঁলেন কোহলির সেই রেকর্ড।

৭৯ ইনিংস খেলে বাবরের রান ছিল ২ হাজার ৯৩৯ রান। ইংল্যান্ডের বিপক্ষে ৮০তম ইনিংসে ৯ রান করলে হয় ২ হাজার ৯৪৮। আর শেষ ম্যাচে ৮৭ রান করায় তার মোট রান এখন ৩ হাজার ৩৫।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে কত টাকা?

শুধু এই রেকর্ড নয়, আরও একটি এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত মাত্র ৪ জন ব্যাটসম্যান ৩ হাজারের ওপর রান করেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। এবার এই তলিকায় স্থান করে নিয়েছেন বাবরও।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বাবরের পরে আছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২৫১৪ রান)। এরপর আছেন নারী ক্রিকেটার বিসমাহ মারুফ (২৩৮৮ রান)। এই তিনজনের বাইরে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে ২ হাজার রানের বেশি করেছেন শোয়েব মালিক ও রিজওয়ান।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬