থাইল্যান্ডকে হারাতে বাংলাদেশের দরকার ৮২ রান

০১ অক্টোবর ২০২২, ১১:১০ AM
বাংলাদেশে নারী ক্রিকেট দল

বাংলাদেশে নারী ক্রিকেট দল © সংগৃহীত

নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারাতে বাংলাদেশের দরাকার মাত্র ৮৩ রান। শনিবার (১ অক্টোবর) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৮২ রানে অল আউট করেছে বাঘিনীরা।

আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। টসে হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই স্পিনের সাহায্য নেয় বাংলার মেয়েরো। আর এতেই কাবু হয়ে যায় থাইল্যান্ড।

বোলিংয়ের শুরুটা করেন সালমা খাতুন। উইকেট না পেলেও প্রথম ওভারে তিনি দেন মাত্র ২ রান। এরপর দ্বিতীয় ওভারে আরেক স্পিনার নাহিদা আক্তারকে কাজে লাগান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কোনো উইকেট নিতে না পারলেও মেডেন দেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় তেল কোম্পানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা।

আর এই চাপ কাজে লাগে একটু পরেই। পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে সাফল্য এনে দেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত ডেলেভারিতে নান্নাপাত কুনচারোনকি বোল্ড হন। ১২ বল খেলে করেন ৮ রান করন এই ব্যাটার। 

এরপর গড়ে উঠে ৩৮ রানের জুটি। পানিথা মায়াকে শামীমার ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেঘলা। এই ব্যাটার ২২ বল খেলে করেন ২৬ রান। এরপর অন্য প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা নাথানকান চান্থামকে ফেরান সালমা খাতুন। কোনো বাউন্ডারি না হাঁকিয়ে ৩৮ বলে ২০ রান করেন চান্থাম।

তার বিদায়ের পর অলআউট হতেও বেশি সময় লাগেনি থাইল্যান্ডের। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন নাহিদা, সানজিদা ও সোহেলী। ৩ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে তিন উইকেট পান রুমানা আহমেদ।

বাংলাদেশ নিজেদের শক্তির জায়গা স্পিনের কাছে হার মেনে ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড। 

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস 
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081