টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবেন চ্যাম্পিয়নরা

৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯ PM
টি-টুয়েন্টি ওয়ার্ন্ড কাপ

টি-টুয়েন্টি ওয়ার্ন্ড কাপ © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘোষণা অনুযায়ী, সব দল মিলিয়ে পুরো টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, শিরোপাজয়ী দল পাবে ১৬ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি টাকা এবং রানারআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক ৮ লাখ ইউএস ডলার অর্থাৎ ৮ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৫ ম্যাচের এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারলেই ৪ লাখ ডলার নিশ্চিত। অর্থাৎ চারটি দল পাবে ৪ কোটি টাকা করে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তিতে শিক্ষার্থীদের খরচ ৪১ হাজার টাকা!

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই সুপার টুয়েলভ খেলা আট দল প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে (৭০ লাখ টাকা)। অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে একটি ম্যাচও না জিততে পারলেও এই পরিমাণ টাকা নিয়ে ঘরে ফিরবে।

আইসিসি আরও জানায়, প্রতিটি ম্যাচে জয়ের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। একটি ম্যাচ জিততে পারলে সুপার টুয়েলভ পর্বের প্রতিটি দল পাবে ৪০ হাজার ডলার বা ৪০ লাখ টাকা করে।

প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জয়ের জন্যও সমপরিমাণ (৪০ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে দলগুলো। এই পর্বে ১২ ম্যাচে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৪ লাখ ৮০ হাজার ডলার বা ৪ কোটি ৮০ লাখ টাকা। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।

আগামী ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টুয়েন্টি ওয়ার্ন্ড কাপের ফাইনাল।

ট্যাগ: ক্রিকেট
নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস 
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081