বিনা টিকিটে দেখা যাবে নারী এশিয়া কাপ

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮ AM
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম © সংগৃহীত

আগামী ১ অক্টোবর সিলেটে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। স্বাগতিক বাংলাদেশসহ ৭ দেশের নারী ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে সিলেটে। আর এই সবগুলো ম্যাচই বিনা টিকিটে দেখতে পারবেন দর্শকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংশ্লিষ্টরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড ম্যানেজার জয়দ্বীপ দাস জানিয়েছেন, এবারের এশিয়া কাপ টিকিট ছাড়া দেখা যাবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে স্টার স্পোর্টসসহ দেশি কয়েকটি চ্যানেলে।

এবারের নারী এশিয়া কাপের আয়োজন করেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে অংশগ্রহণকারী সবকয়টি দল সিলেটে এসেছে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তিতে শিক্ষার্থীদের খরচ ৪১ হাজার টাকা!

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সকাল ৯টায় থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এ দিনের দ্বিতীয় খেলা দেড়টায় অংশ নেবে ভারত-শ্রীলঙ্কা। স্বাগতিক বাংলাদেশের খেলা ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে লড়বে পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিপক্ষে।

সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এ টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে। সকাল ৯টায় হবে দিনের প্রথম খেলা আর দ্বিতীয়টি দুপুর দেড়টায়।

হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬