টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং ২৪৮ থেকে কমে ২৪৩–এ নেমেছে। এক নম্বরে থাকা নবীর রেটিং ২৪৬। এশিয়া কাপের পর দুজনের কেউই অবশ্য জাতীয় দলের হয়ে খেলেননি। দুজনই ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। যেখানে টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব, নবী পেয়েছেন টানা দুই ম্যাচে ৩ উইকেট।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারে উঠে এসেছে ভারতের হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে ৯ ও অপরাজিত ২৫ রানের ইনিংস খেলা পান্ডিয়ার রেটিং পয়েন্ট ১৮৪। সমান রেটিং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গারও। দুজনই যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। ২১১ রেটিং নিয়ে তিন নম্বরে ইংল্যান্ডের মঈন আলী।

এদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচে অপরাজিত ৮৮, ৮ ও ৮৮ রানের ইনিংস খেলে ৮৬১ রেটিং তাঁর। ৮০১ রেটিং নিয়ে দুইয়ে ভারতের সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি–টোয়েন্টিতে ৩৬ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন সূর্যকুমারের ঠিক পরেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করে রেটিং নিয়ে গেছেন ৭৯৯–এ।

 

ট্যাগ: ক্রিকেট
আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9