রাফিনহার জোড়া গোলে বিশ্বকাপের প্রস্তুতি সারলো ব্রাজিল

২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫০ AM
ব্রাজিলের গোল উৎসব

ব্রাজিলের গোল উৎসব © সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। টানা সাত ম্যাচে কোনও গোল হজম না করে ব্রাজিলের বিপক্ষে খেলতে নেমেছিল আফ্রিকান দল তিউনিসিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এদিন সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন রাফিনহা আর একটি করে গোল করেন রিচার্লিসন, পেদ্রো এবং নেইমার জুনিয়র। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মুন্তাসার তালবি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দ্য প্রাসে ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। 

ম্যাচের ১১ মিনিটেই ম্যানইউ তারকা ক্যাসেমিরোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন চলতি মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া রাফিনহা। তবে এ উৎসব বেশিক্ষণ থাকেনি সাম্বা শিবিরে। ম্যাচের ১৮ মিনিটে গোলটি পরিশোধ করে তিউনিসিয়া। আনিস স্লিমানের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে অ্যালিসনকে ফাঁকি দিয়ে বলটাকে জালে জড়ান ডিফেন্ডার মনতাসার তালবি।

ম্যাচে সমতা ফেরানোর পরের মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন রিচার্লিসন। ম্যাচের ১৯তম মিনিটে রাফিনহার বাড়ানো পাস থেকে অফসাইডের ফাঁদ গলিয়ে গোলরক্ষকের দুপায়ে ফাঁক গলে গোল করেন রিচার্লিসন। এই গোল উদযাপনের সময় ব্রাজিলের খেলোয়াড়দের দিকে একটি কলা ছুঁড়ে মারা হয় গ্যালারি থেকে।

আরও পড়ুন: বদলি নেমে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

সম্প্রতি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর থেকে তার প্রতি সমর্থনে সরব জাতীয় দল সতীর্থরা। এর মধ্যেই ঘটল এই কাণ্ড। বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন রিচার্লিসন। এই নিয়ে ব্রাজিলের সবশেষ ছয় ম্যাচে তার গোল হলো ৭টি। জাতীয় দলের জার্সিতে সব মিলিয়ে ১৭টি। 

ম্যাচের ২৯তম মিনিটে নেইমার সফল স্পট কিকে ৩-১ গোলে ব্রাজিলকে এগিয়ে নেন। ডিফেন্ডের মধ্যে পাকেতাকে ফেলে দিয়েছিলেন দাহমেন। তাতেই ব্রাজিলের জার্সিতে ৭৫তম গোল পেয়ে পেলের আরেকটু কাছে উঠে যান নেইমার। 

৪০তম মিনিটে ব্রাজিলের হয়ে চতুর্থ ও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তার নেয়া শটটি পোস্টে লেগে ঢুকে যায় গোলে। ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। 

বিরতির পর ম্যাচের ৭৪ মিনিটে ব্রাজিলকে আরও একটি গোল এনে দেন বদলি হিসেবে নামা স্ট্রাইকার পেদ্রো। এটি ছিল জাতীয় দলের জার্সিতে পেদ্রোর প্রথম গোল। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস 
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081