নেইমারের সাথে হৃদয়ের টান: মেসি

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ PM
মেসি-নেইমার

মেসি-নেইমার © সংগৃহীত

দুই দেশের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমার। বার্সেলোনায় প্রথম জুটি গড়েন মেসি-নেইমার। অল্প সময়ের মধ্যে ইউরোপীয় ফুটবলে নিজেদের দাপট প্রতিষ্ঠা করেন তাঁরা। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেলে ভেঙে যায় সে জুটি। তবে মাঠের জুটি ভেঙে গেলেও ফাটল ধরেনি মাঠের বাইরের সম্পর্কে। সেই বন্ধুত্ব আরও ভালো হয়েছে মেসি পিএসজিতে আসার পর। এর আগে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে নেইমার একবার বলেছিলেন, তাঁরা বন্ধু ও ভাইয়ের মতো। আর মেসি পিএসজিতে এসে বলেছেন, নেইমারের সাথে আমার হৃদয়ের টান।

মেসি বার্সায় থাকতে নেইমারকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি। তবে নেইমারের বার্সায় ফেরা না হলেও মেসি ঠিকই পিএসজিতে চলে যান। যেখানে দুজন বেশ সুখে আছেন।

সংবাদ মাধ্যম ‘টিইউডিএন’কে মেসি বলেন, ‘নেইমার ও আমি একে অপরকে হৃদয় দিয়ে জানি। বার্সেলোনায় আমরা একসঙ্গে সময়টা খুব উপভোগ করেছি। তার সঙ্গে বার্সায় সময়টা আরও লম্বা হলে ভালো লাগত।

নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি আরও বলেন, ‘আমরা প্যারিসে আবার একত্র হয়েছি। একসঙ্গে আমরা বেশ আনন্দে আছি। তাঁর সঙ্গে খেলতে ও দিন কাটাতে আমি ভালোবাসি।’ 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের অফিসিয়াল টি-শার্ট তৈরি করলো বাংলাদেশ

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার কথা বললে সবার আগে  দ্বৈরথ, উত্তাপ, রোমাঞ্চ এই শব্দগুলোই যেন ঘুরেফিরে আসে। এই দুই দলের খেলায় পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের ম্যাচ ঘিরে মারামারি, হাতাহাতি থেকে শুরু করে খুনোখুনি পর্যন্তও হতে পারে। সমর্থকেরা নিজেদের মধ্যে যতই মারামারি-হানাহানি করুক, মেসি-নেইমার একে অন্যকে ভাবেন ভাই ও বন্ধু। 

আসিফকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে ফেস করুক!
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টির দল ঘোষণা জাপানের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল মূল্যায়নে ঘষামাজার অভিযোগ, ব্যাখ্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
তাল কুড়াতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ কৃষক, অতঃপর...
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নিজ জেলা-উপজেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9