ফুটবলার ওজিলের ঘরে এসেছে নতুন অতিথি

২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫২ AM
জার্মান সুপারস্টার মেসুত ওজিল

জার্মান সুপারস্টার মেসুত ওজিল © সংগৃহীত

কন্যা সন্তানের বাবা হয়েছেন আর্সেনাল ফুটবলার মেসুত ওজিল। সাবেক মিস তুর্কি তার স্ত্রী অ্যামাইন গুলসের ঘর আলোকিত করে এসেছে আরেকটি ফুটফুটে আরও এক কন্যা সন্তান। যার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন জার্মান সাবেক তারকা ওজিল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা হওয়ার সুখবরটি দিয়েছেন ওজিল। কন্যা সন্তানের নামও ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন। তিনি জানিয়েছেন তাদের কন্যা সন্তানের নাম ‘এলা’। এর আগেও এক কন্যা সন্তানের বাবা হয়েছিলেন ওজিল। ২০২০ সালের ৩১ মার্চ প্রথম কন্যা সন্তানের বাবা হন এ জার্মান সুপারস্টার। 

টুইট বার্তায় ওজিল লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের কন্যা ‘এলা’ সুস্হভাবে জন্মগ্রহণ করেছে। পৃথিবীতে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী এলা।

আরও পড়ুন: প্রতিদিন ১৪শ সুবিধাবঞ্চিত শিশুদের খাবার দিচ্ছেন ওজিল

২০১৯ সালে সাবেক মিস তুর্কি আমিন গুলসেকে বিয়ে করেন ওজিল। যদিও গুলসের সঙ্গে তার পরিচয় ২০১৭ সাল থেকে। কিন্তু ১৯ সালেই তারা গাঁট বাঁধেন। ওজিলের বিয়েতে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ দেশটির আরো গন্যমান্য ব্যক্তিরা। ওজিল যদিও জার্মানির হয়ে খেলেছেন কিন্তু তার পূর্বপুরুষরা ছিল তুরস্কের। ফলে নিজের বিয়ের স্থান হিসেবে তুরষ্ককে বেঁছে নেন তিনি।

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। ওই বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। এরফলে দলের প্রত্যেক খেলোয়াড়ের উপর প্রচন্ড চাপ আসে। এরমধ্যে ছিলেন ওজিলও। বিশেষ করে তিনি বর্ণবাদের শিকার হন। এরপরই জার্মান ফুটবলকে বিদায় জানান তিনি।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬