আই নো বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ: রোনালদো

২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

আমি বাংলাদেশকে চিনি, বাংলাদেশকে ভালোবাসি বললেন, সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। গত শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে নৈশভোজে আসেন এই তারকা খেলোয়াড়। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী। নৈশভোজের ফাঁকেই তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশি শেফের হাতে পিৎজা খেয়ে ফটোসেশনের সময় কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেন, আই নো বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ।

অভিজাত রেস্টুরেন্টটির সেফ ইসমাইল হোসাইন রায়হান বলেন, ‘রোনালদোর আগমনে আমরা ব্যাপক নার্ভাস ছিলাম। কেননা তার সিকিউরিটি ও মুখে স্বাদ লাগানো ছিল আমাদের মুখ্য বিষয়। ঠিক রাত ৮টায় ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের রেস্টুরেন্টে প্রবেশ করেন। প্রথমেই তিনি পিৎজা খাবেন বলে সম্মতি প্রদান করলেও পরে আমি পিৎজা বানিয়ে তাকে খাওয়েছি।’

আরও পড়ুন: রোনালদোকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন মেসি

তিনি আরও বলেন, ‘রোনালদো নিজ কন্ঠে আমাদের গান শুনালেন। প্রায় ৫ ঘণ্টা মনে হলো জীবনের একটা অসাধারণ মুহূর্ত কাটালাম। খুব আনন্দের সঙ্গে খাওয়া শেষে ছবি তোলার সময় রোনালদোকে বললাম, “আমি বাংলাদেশি, আমাদের দেশে আপনার অসংখ্য ভক্ত আছে।” এ সময় তিনি বলেন, “আমি জানি। আমি বাংলাদেশকে ভালোবাসি। তোমরা খুবই পরিশ্রমী। শুভকামনা রইলো।”

প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন তিনি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর অর্জন করেছেন। কর্মজীবনে তিনি ৩২টি প্রধান সারির শিরোপা জয় করেছেন। তারমধ্যে, সাতটি লিগ শিরোপা, পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, একটি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি উয়েফা নেশনস লিগ শিরোপা।

শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য, প্রশাসনের বিরুদ্ধে বৈ…
  • ২৬ জুলাই ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬
সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের জন্যও কি বাধ্যতামূলক, জানালেন…
  • ২৬ জুলাই ২০২৬
কেন্দুয়ার নতুন ইউএনও সানজিদা চৌধুরী 
  • ২৬ জুলাই ২০২৬
‘নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্…
  • ২৬ জুলাই ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতা…
  • ২৬ জুলাই ২০২৬