মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির জয়

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১০ AM
মেসি-নেইমার-এমবাপ্পে

মেসি-নেইমার-এমবাপ্পে © ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসরাইলের স্যামি ওফের স্টেডিয়ামে। এতে মেসি-এমবাপে-নেইমারের নৈপুণ্যে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।

খেলা শুরুর ২৪ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক ম্যাকাবি হাইফ। মাঝমাঠে পিএসজি বল হারালে হাইফের উইঙ্গার ডান প্রান্ত দিয়ে এগিয়ে নিয়ে ক্রস বাড়ান পিএসজি বক্সে। সেখানে থাকা তিয়ারন চেরি ভলিতে বল পাঠান জালে। এতে ১-০ গোলে এগিয়ে যায় ইসরায়েলি ক্লাবটি।

ম্যাকাবি হাইফা এগিয়ে যাওয়ার ১৩ মিনিট পর মেসির গোলে সমতায় ফেরে পিএসজি। ম্যাচের ৩৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ক্রস বাড়ান কিলিয়ান এমবাপ্পে। সেখানে ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান মেসি। কোন রকম ভুল না করে বাঁ পায়ের আড়াআড়ি শটে বল পাঠান হাইফের জালে। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষ গোল করার রেকর্ড গড়েন এই আর্জেন্টাইন সুপারস্টার।

আরও পড়ুন: দুর্দান্ত নেইমার-মেসিতে ফ্রেঞ্চ সুপার কাপ জিতল পিএসজি

এর আগে ৩৮ দলের বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। হাইফের বিপক্ষে গোল করে রোনালদোকে টপকে সর্বোচ্চ ৩৯ দলের বিপক্ষে গোল করার রেকর্ড এখন মেসির। এছাড়াও টানা ১৮ মৌসুম গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি।

১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ম্যাচের ৬৯ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেয় এমবাপ্পে। মেসির রক্ষণ চেরা পাসে কোনাকোনি শটে বল জালে পাঠান তিনি। আর নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে ভেরাত্তির পাস থেকে গোল করে ষোলকলা পূর্ণ করেন নেইমার।

সোহরাওয়ার্দী কলেজে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রতিম…
  • ২০ মে ২০২৬
নবজাতকের মৃত্যুহার হ্রাসে আশার আলো ছড়াচ্ছে ক্যাঙ্গারু মাদার…
  • ২০ মে ২০২৬
রামিসাকে নিয়ে যা বললেন আজহারী
  • ২০ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ
  • ২০ মে ২০২৬
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান
  • ২০ মে ২০২৬
রুমে ডেকে নেয় সোহেলের স্ত্রী স্বপ্না, বাথরুমে কী ঘটেছিল ছোট…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081