‘গ্রহের সেরা খেলোয়াড়দের একজন নেইমার’

১৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০২ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোই করেছেন। ৯ ম্যাচে করেছেন ১০ গোল, অ্যাসিস্ট ৭টি। নেইমারের এমন জ্বলে ওঠা লিগ ওয়ানের শিরোপাধারীদের দারুণ ছন্দে রেখেছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়ে নেইমারকে গ্রহের সেরা খেলোয়াড়দের একজন বলছেন পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

ক্রিস্তোফ গালতিয়ের বলেন, আমি সব সময়ই নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করে আসছি। এখন আমি তার প্রতিদিনের কাজকর্মের দিকে আরও সতর্ক দৃষ্টি রাখি। ট্রেনিং সেশনের সময়, তার আগে এবং পরেও বিশেষ লক্ষ্য রাখি।

আরও পড়ুন: বাংলাদেশ দলে খেলার জন্য প্রস্তুত ইংলিশ প্রিমিয়ার লীগের হামজা

তিনি আরও বলেন, নিজের পারফরমেন্সের দিকে তার খেয়াল থাকে। সেই সাথে মনোযোগী সে দলের দিকেও। দারুণ পেশাদার এক খেলোয়াড় সে। প্রতিদিন আনন্দ নিয়েই তাকে আবিষ্কার করি আমি। ‘সে নিজের জন্যে তো বটেই, দলের স্বার্থেও নিজেকে নিংড়ে দিচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মাক্কাবি হাইফার বিপক্ষে নামবে পিএসজি। এই ম্যাচেও নেইমার মৌসুমের উড়ন্ত ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই আশা গালতিয়েরের।

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081