অপহরণের ২৫ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

০৮ আগস্ট ২০২২, ০৯:৫১ AM
স্কুলছাত্রী

স্কুলছাত্রী © সংগৃহীত

ময়মনসিংহে অপহরণের ২৫ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ আগস্ট) ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, রোববার দুপুরে মহানগরীর থানাঘাট এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার স্কুলছাত্রী গৌরীপুর উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী।  

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে একই উপজেলার মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২২) প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। স্কুলছাত্রী বিরক্ত হয়ে তার বাবাকে বিষয়টি জানান। পরে কিশোরীর বাবা দেলোয়ার হোসেনের বাবাকে বিষয়টি জানান।’ 

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ঢাকা ব্যাংকে চাকরি, যোগ্যতা স্নাতক পাস

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর ১৩ জুলাই ওই কিশোরী নানার বাড়িতে যাওয়ার পথে দেলোয়ার তাকে অপহরণ করেন। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উদ্ধারের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।’

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের ভুলে এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখনের পাশে রাব…
  • ২২ এপ্রিল ২০২৬
হাম শনাক্তকারী কিটের স্বল্পতা আছে: সংসদে প্রধানমন্ত্রী
  • ২২ এপ্রিল ২০২৬