প্রেমিকের বিয়ের খবরে বাড়িতে হাজির নবম শ্রেণী পড়ুয়া প্রেমিকা 

২৭ জুলাই ২০২২, ০৫:৫৯ PM
প্রেমিকা

প্রেমিকা © প্রতীকী ছবি

প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে তার বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন নবম শ্রেণী পড়ুয়া এক প্রেমিকা। বুধবার (২৭ জুলাই) বিকালে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, মঙ্গলবার (২৬ জুলাই) থেকে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাদাই খামারের জেলেপাড়ায় সাগর বিশ্বাসের বাড়িতে অবস্থান নিয়েছেন ওই প্রেমিকা। অভিযুক্ত সাগর বিশ্বাস পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।

ওই স্কুলছাত্রী জানান, ‘সাড়ে তিন বছর ধরে সাগরের সঙ্গে সম্পর্ক। দীর্ঘদিনের সম্পর্কের এক পর্যায়ে তারা শারীরিক মেলামেশাও করেছেন। মঙ্গলবার হঠাৎ জানতে পারি, সাগর দিনাজপুরের ফুলবাড়ি থানার বেলঘাটা ইউনিয়নে একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। এটি শুনেই ওই বাড়িতে অবস্থান নিয়েছি। সাগর আমাকে বিয়ে না করা পর্যন্ত বাড়ি ছাড়ছি না।’

এদিকে ওই স্কুলছাত্রী বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন প্রেমিক সাগর। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে বিট অফিসার অবস্থান করছেন। উভয় পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।’  

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence