এক প্রেমিকের টাকা নিয়ে অন্য প্রেমিকের সঙ্গে উধাও স্কুলছাত্রী

২১ জুলাই ২০২২, ১১:৫৯ AM
প্রেমিক-প্রেমিকা

প্রেমিক-প্রেমিকা © প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে এক প্রেমিকে বিয়ে করবে বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও সোনার আংটি নিয়ে  অপর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এক নবম শ্রেণির স্কুলছাত্রী।

পলাতক প্রেমিকা জয়পুরা সেন্ট্রাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী পিয়াসী (১৪) ও ধামরাইয়ের লাডুয়াকুন্ড গ্রামের মোকলেছুর রহমানের পালিত মেয়ে।

জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী ওয়াজিল উদ্দিনের সঙ্গে প্রেম করে আসছিলেন পিয়াসী। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ে ঠিক হয় এবং আংটিও পরানো হয়। গত কয়েকদিন আগে হবু স্ত্রীর কেনাকাটা করার জন্য নগদ ২০ হাজার টাকা দেন ওয়াজিল। ওই টাকা নিয়ে তার অপর প্রেমিক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নওগাঁও গ্রামের রনির সঙ্গে পালিয়ে যান পিয়াসী।

আরও পড়ুন: লাইভে ‘প্রেম না করার উপদেশ’ দিয়ে কলেজছাত্রের মৃত্যু।

পিয়াসী বর্তমানে রনির বাড়িতে অবস্থান করছেন। তার পরিবার তাকে নিজ বাড়িতে আনতে চাইলে প্রেমিক রনির কাছ থেকে আসবে না বলে জানান তিনি।

অপরদিকে এ খবর পেয়ে হবু স্বামী ওয়াজিল প্রবাস থেকে দ্রুতই দেশে আসছেন বলে জানান মেয়ের খালা। মেয়ের খালা সবিতা ও পালক বাবা মোকলেছুর রহমান জানান, আমরা দ্রুত আমাদের মেয়েকে ফেরত চাই।

তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence